1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল বলেছেন, এবার প্রধানমন্ত্রীর নির্দেশ মেনেই আমরা ইফতার পার্টি করি না। ইফতার পার্টি না করে দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করছি। - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ০২ মে ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
খাবার দেরি, আড়াইহাজারে বিয়ে বাড়ীতে রণক্ষেত্র : আহত ১৫ মালিক-শ্রমিক পক্ষের মধ্যে সমন্বয়ের ঘাটতি থাকলেই বিরোধের সৃষ্টি-এমপি কালাম গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে বন্দরে শোভাযাত্রা ও লিফলেট বিতরণ মহান মে দিবসে গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়নের লাল পতাকা মিছিল কালেক্টরেট মসজিদের সংস্কার কাজ পরিদর্শনে ডিসি সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আগুন, জরুরী হস্তক্ষেপে নিয়ন্ত্রন কাঁচপুর ব্রিজে ট্রাকে আগুন, সড়কে রক্তের দাগে রহস্য বন্দরে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার বর্জ্যের স্তূপে স্বপ্নের খোঁজ, জীবনযুদ্ধে অদম্য রোজিনা ১২ মাসই পানির নিচে তক্কার মাঠ -পিলকুনি সড়ক!

নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল বলেছেন, এবার প্রধানমন্ত্রীর নির্দেশ মেনেই আমরা ইফতার পার্টি করি না। ইফতার পার্টি না করে দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করছি।

যুগের নারায়ণগঞ্জ
  • প্রকাশিত: বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ২৯১ বার পড়া হয়েছে

 

যুগেরনারায়ণগঞ্জঃ বুধবার (১৯ এপ্রিল) দুপুরে পূর্ব ইসদাইর যুব সংঘের উদ্যোগে ৫ম বার্ষিক হিফজুল কুরআন প্রতিযোগিতার গ্র‍্যাণ্ড ফাইনাল, পুরষ্কার বিতরণী এবং পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চন্দন শীল আরও বলেন, রাজনীতি মানেই মানুষের সেবা এটা আমরা শিখেছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার থেকে। শামীম ওসমান তাকেই অনুসরণ করে রাজনীতি করছেন মানুষকে সেবা করার জন্য। এতো উন্নয়ন শামীম ওসমান করেছে যে, জেলা পরিষদ থেকে কিছু করার মতো খোজে পাচ্ছি না। তারপরও জেলা পরিষদ আপনারদের পাশে সব সময় আছে। এই উন্নয়নের ধারাকে অব্যাহক রাখতে আবারো শামীম ওসমানকে নির্বাচিত করতে হবে।

এ সময় দুঃস্থ অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

পূর্ব ইসদাইর শাহী জামে মসজিদ এর সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইউসুফ এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, ফতুল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লুৎফর রহমান স্বপন, ফতুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিছির আলী, ফতুল্লা ইউনিয়ন ৬নং ওয়ার্ড এর সাবেক মেম্বার আলী আকবর, ৬নং ওয়ার্ড মেম্বার আব্দুল আউয়াল,
পূর্ব ইসদাইর পঞ্চায়েত কমিটির সভাপতি আবুল বাসার, পূর্ব ইসদাইর যুব সংঘের সভাপতি মোঃ মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক মোঃ ফারুক শিমুল, সিনিয়র সহ-সভাপতি সাইফুল খান সহ প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট