1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে রাজনীতি থেকে বিরত থাকতে হবে-জাকির খান - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল

শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে রাজনীতি থেকে বিরত থাকতে হবে-জাকির খান

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ২১৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের দেওভোগ ভুঁইয়ারবাগ এলাকায় বিদ্যানিকেতন হাই স্কুল পরিদর্শন করেছেন সাবেক ছাত্র নেতা জাকির খান। এসময় তিনি বলেন, “শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি হতে দেওয়া হবে না। রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, তবে শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে রাজনীতি থেকে বিরত থাকতে হবে।”

তিনি আরও বলেন, “ভুঁইয়ারবাগ এলাকায় একটি স্কুল প্রতিষ্ঠার স্বপ্ন ছিল আমার। বিদ্যানিকেতন সেই স্বপ্ন পূরণ করেছে এবং দেওভোগে জ্ঞানের আলো ছড়িয়ে দিচ্ছে। আমি ও আমার পরিবার সবসময় এই স্কুলের উন্নয়নে পাশে থাকব।”

অনুষ্ঠানে বিদ্যানিকেতন ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম, ট্রাস্টের সদস্য ও সাবেক পিপি এডভোকেট নবী হোসেন, মোয়াজ্জেম হোসেন সোহেল, হোসেন ব্যপারী, অতিরিক্ত পিপি এডভোকেট রাজীব মন্ডল এবং জাকির খানের মেয়ে ইহন খান উপস্থিত ছিলেন।

পরে জাকির খান স্কুলের পাঠাগার, বিজ্ঞানাগার ও স্মার্ট ক্লাসরুম পরিদর্শন করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট