1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
চাঁদাবাজিতে স্বেরাচারদের যারা ছাড়িয়ে যাচ্ছে তারাও পালানোর পথ খোঁজে পাবে না - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল

চাঁদাবাজিতে স্বেরাচারদের যারা ছাড়িয়ে যাচ্ছে তারাও পালানোর পথ খোঁজে পাবে না

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
“আগামীর বাংলাদেশ গড়তে তরুণ ছাত্র-জনতার ভূমিকা অপরিহার্য,”- এমন মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার।

রবিবার (১০ আগস্ট) সকালে রূপগঞ্জের তারাবো অডিটোরিয়ামে এসএসসি ও দাখিল সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাওলানা জব্বার বলেন, “এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল এসেছে, এখন দায়িত্ব ও কর্তব্য আরও বেড়ে গেছে। ঝিমিয়ে পড়লে চলবে না। দেশে মাস্টার্স ও ডিগ্রি পাস করে চাকরির জন্য হন্য হয়ে দৌড়ানোর যে প্রথা রয়েছে, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। পাশাপাশি কর্মমুখী শিক্ষা ও নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে।”

তিনি গণঅভ্যুত্থানে শহীদ হওয়া ছাত্র-ছাত্রীদের ত্যাগ স্মরণ করে বলেন, “জাতি তাদের অবদান শ্রদ্ধাভরে স্মরণ করবে।”

রাজনৈতিক প্রেক্ষাপট উল্লেখ করে তিনি বলেন, “স্বৈরাচারী শেখ হাসিনা ২০৪১ সালের স্বপ্ন দেখলেও শেষ পর্যন্ত তাকে পালিয়ে যেতে বাধ্য হতে হয়েছে। আজ যারা সন্ত্রাস ও চাঁদাবাজিতে স্বৈরাচারীদের ছাড়িয়ে যাচ্ছে, তারাও একসময় পালানোর পথ খুঁজে পাবে না। সন্ত্রাসী ও চাঁদাবাজরা যে দলেরই হোক, তাদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে।”

শেষে তিনি বলেন, “এই দেশ সবার, আমরা সবাই মিলে দেশটিকে গড়ে তুলব, ইনশাআল্লাহ। দেশ গড়ার কাজে সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে তোমাদের মতো তরুণ মেধাবীদের।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট