1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁয়ে রাস্তার নির্মাণকাজে ধীরগতি, জলাবদ্ধতায় পথচারীদের ভোগান্তি - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শ্রেষ্ঠ অফিসারদের পুরস্কৃত করলো নারায়ণগঞ্জ পুলিশ আড়াইহাজার থানা থেকে পালাল আসামি ফতুল্লার শীষমহলে মন্দির উন্নয়নের নামে চলছে দীলিপের ব্যাপক চাঁদাবাজি! সোনারগাঁয়ে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সিদ্ধিরগঞ্জে ঘুষের টাকা ফেরতকে কেন্দ্র করে এ এস আই অবরুদ্ধ, পরে উদ্ধার ফতুল্লায় চাঁদার দাবিতে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা, টাকা ও স্বর্ন লুট ক্লুলেস মিনু হত্যা : ডেমরা-সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযান দুইজন আটক ৭ এপ্রিলের মধ্যে আত্মসমর্পণের নির্দশ অণ্যথায় একতরফা বিচার জ্বালানি কার্যক্রম তদারকি সমন্বয় সংক্রান্তে সোনারগাঁয়ে বিশেষ সভা,ট্যাগ অফিসার নিয়োগ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের “পিপলস অ্যাডাপটেশন প্ল্যান” উদ্বোধন

সোনারগাঁয়ে রাস্তার নির্মাণকাজে ধীরগতি, জলাবদ্ধতায় পথচারীদের ভোগান্তি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
রাস্তার নালার নির্মাণকাজে ধীরগতির কারণে জলাবদ্ধতা ও কাদা মাটিতে ভোগান্তিতে পড়ছেন নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোগরাপাড়ার বাসিন্দারা। সামান্য বৃষ্টিতেই ভোগান্তিতে পড়ছেন এলাকার পথচারীরা।

রাস্তা থেকে দুই ফুট উঁচু নালা তৈরি করে পানি নিষ্কাষণ ব্যবস্থা না রাখার কারণে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে বলে জানা গেছে।

জানা গেছে, গত এক মাস ধরে বৈদ্যুতিক খুঁটি সরানোর অজুহাতে নির্মাণ কাজ বন্ধ রেখেছে ঠিকাদারী প্রতিষ্ঠান। ফলে সামন্য বৃষ্টি হলেই ওই এলাকায় চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে। জলাবদ্ধতায় সৃষ্ট গর্তে গাড়ি উল্টে যাত্রীরা আহত হচ্ছেন। ভারি বৃষ্টি হলেই আশপাশের কয়েকটি মার্কেটের দোকানে পানি ঢুকে পড়ছে। এতে ভোগান্তিতে পড়ছেন দোকান মালিকরাও।

সোনারগাঁ পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. খোরশেদ আলম জানিয়েছেন, খুটিঁ সরানোর কাজ চলমান রয়েছে। দু’একদিনের মধ্যে খুটিগুলো সরিয়ে ফেলা হবে।

জানা গেছে, নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় পানি নিষ্কাষণের জন্য ফুটওভার ব্রীজ থেকে শুরু করে শহীদ মজনু পার্ক পর্যন্ত নালা ও গুরুত্বপূর্ণ ৪টি স্থানে আরসিসি ঢালাইয়ের জন্য দরপত্র আহবান করে। পরে হাসমত এন্ড ব্রাদার্স নামের ঠিকাদারী প্রতিষ্ঠান ৬ কোটি ৬৮ লাখ টাকায় কার্যাদেশ পেয়েছে।

এর মধ্যে নালা তৈরিতে ১ কোটি ৭৭ লাখ টাকায় কার্যাদেশ পাওয়ার পর চলতি বছরের জানুয়ারী মাসে নির্মাণ কাজ শুরু করে প্রতিষ্ঠানটি। নির্মাণ কাজের শুরু থেকে ওই ঠিকাদারী প্রতিষ্ঠান কাজে অনিয়ম করে যাচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয়দের অভিযোগ, ধীর গতিতে নালার নির্মাণ কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান। রাস্তার তুলানায় উঁচু করে নিমার্ণ করা হয়েছে নালা। তাই ঠিকমতো পানি সরছে না। নালা দিয়েও পানি নিষ্কাষণের কোন ব্যবস্থা রাখা হয়নি। ফলে পানি আটকে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।

মোগরাপাড়া চৌরাস্তা এলাকার আইয়ুব প্লাজার কাপড় ব্যবসায়ী ধনু মিয়া জানান, নির্মাণ কাজে ধীরগতির কারণে ভোগান্তিতে পড়তে হচ্ছে। সামান্য বৃষ্টিতেও পানি জমছে এলাকায়। মানুষ রাস্তায় চলাফেরা করতে পারছে না।

এম রহমান মার্কেট এর ব্যবসায়ী জয় জানান, তার দোকান সড়কের পাশে। সামান্য বৃষ্টি হলে পানি জমে দোকানের ভেতরে ঢুকছে। মালপত্র নষ্ট হচ্ছে। দ্রুত নির্মাণ কাজ শেষ হলে ভোগান্তি দূর করা সম্ভব।

মোগরাপাড়া চৌরাস্তার ঔষধ ব্যবসায়ী রিপন হোসেন বলেন, রাস্তায় পানি নিষ্কাষণের ব্যবস্থা রাখা হয়নি। তাই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। পানিতে ময়লা আবর্জনা মিশে দুর্গন্ধ সৃষ্টি হচ্ছে এলাকায়।

নির্মাণ কাজের দায়িত্বে থাকা হাসমত এন্ড ব্রাদার্সের স্বত্তাধিকারী হাসমত আলী হাসু বলেন, কার্যাদেশ পাওয়ার পর থেকে তারা নির্মাণ কাজ করছেন। নালা তৈরির কাজ শেষের দিকে। পল্লী বিদ্যুতের চারটি বৈদ্যুতিক খুঁটি না সরানো কারণে কাজ বন্ধ রাখা হয়েছে। খুঁটি সরালেই নির্মাণ কাজ শুরু করা হবে।

সোনারগাঁ পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো.খোরশেদ আলম বলেন, খুঁটি সরানোর আবেদনের প্রক্রিয়া শেষে খুঁটি সরানোর কাজ চলছে। বৃষ্টিতে ধীরগতি হচ্ছে। দু’একদিনের মধ্যে খুঁটি সরিয়ে নেওয়া হবে।

নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম বলেন, জলাবদ্ধতার বিষয়টি দুঃখজনক। নির্মাণ কাজের জন্য বৈদ্যুতিক খুঁটি সরানো বিষয়ে পল্লী বিদ্যুতে আবেদন করা হয়েছে। খুঁটি সরিয়ে নিলেই দ্রুত কাজ শেষ করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট