1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদা আদায়ের অভিযোগ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান

বন্দরে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদা আদায়ের অভিযোগ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দরে এক ইট-বালু ব্যবসায়ীর কাছ থেকে জিম্মি করে নগদ ১২ হাজার টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে যুবদল নেতা মিনহাজ মিঠুর বিরুদ্ধে।

এই ঘটনায় বন্দরের সাবদি বাজারের বাসিন্দা ভুক্তভোগী ব্যবসায়ী হাজী রিয়াজুল ইসলাম বাচ্চু (৫৬) রোববার (১৩ জুলাই) রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, দীর্ঘ ১৭ বছর ধরে সাবদি বাজারের উত্তর পাশে ‘মেসার্স আর কে ট্রেডার্স’ নামে সুনামের সঙ্গে ইট-বালুর ব্যবসা করে আসছেন। অভিযুক্ত মিনহাজ মিঠু দীঘলদী এলাকার বাসিন্দা, বিগত দুই মাস ধরে তার কাছ থেকে নিয়মিত চাঁদা দাবি করে আসছিলেন।

গত ১১ জুন, দুপুর ১২টার দিকে মিনহাজ মিঠু ৪-৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে সঙ্গে নিয়ে তার দোকানে অনধিকার প্রবেশ করে। এ সময় তাকে অকথ্য গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শন ও ধারালো সুইচ গিয়ার দেখিয়ে জিম্মি করে ১২ হাজার টাকা আদায় করে। টাকা নিয়ে চলে যাওয়ার সময় অভিযুক্ত মিনহাজ মিঠু হুমকি দেয়—”এখানে ইট-বালুর ব্যবসা করতে হলে আমাকে চাঁদা দিতে হবে, না হলে তোকে হত্যা করবো।”

বাদী রিয়াজুল ইসলাম জানান, তিনি একজন শান্তিপ্রিয় ও নিরীহ ব্যবসায়ী। অভিযুক্তদের সন্ত্রাসী কর্মকাণ্ডে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ বিষয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট