1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
গণতন্ত্র পূণরুদ্ধারে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে-নাজমুল হাসান বাবু - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান

গণতন্ত্র পূণরুদ্ধারে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে-নাজমুল হাসান বাবু

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১-দফা বাস্তবায়নের লক্ষ্যে টানা ৩০ দিনের কর্মসূচীর অংশ হিসেবে তৃতীয় দিনেও ফতুল্লার বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচী পালন করেছে জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ন আহ্বায়ক নাজমুল হাসান বাবুসহ স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

রোববার (১২ জুলাই) সারাদিন ব্যাপি ফতুল্লার বিভিন্ন এলাকায় এ কর্মসূচী পালন করা হয়।

এসময় জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ন আহ্বায়ক নাজমুল হাসান বাবু ফতুল্লার সাধারণ ভোটারদের  সাথে মতবিনিময় করেছেন এবং দলের জন্য ভোট ও সমর্থন চেয়েছেন। এছাড়াও দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য দোয়া চেয়েছেন তিনি।

স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হাসান বাবু বলেন, ৩১-দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ও ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের নেতা আপেল মাহমুদ, নাছির মাদবর, রফিকুল ইসলাম রকি, লেলিন আহম্মদ, সাগর, উজ্জল, শামীম, সজিব, স্বপন, সাকিব, আনিছ, ফারুক আহমেদ, শাকিল মোল্লা, জুম্মন আহমেদ, আলিম ইসলাম, রিপন কুমার, ফেরদাউস আহমেদ, রাজ আহমেদ, সৌরভ আকাশ, মাসুম খান, ফয়সাল, মৃদুল হাসান, সোহেল, শিহান, মোঃ রিফাত, মোঃ আরমান, মোঃ সজীব, মোঃ হৃদয়, মোঃ শাহাদাত মোঃ পারভেজ মোঃ জুয়েল আতাউর, সাকিবসহ আরো অনেকে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট