1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মাসুকুল ইসলাম রাজীবের কড়া সমালোচনা করলেন ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান

মাসুকুল ইসলাম রাজীবের কড়া সমালোচনা করলেন ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ ও সেক্রেটারি সুলতান মাহমুদ নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীবের বক্তব্যের সমালোচনা করে বলেন, ইসলাম ও ইসলামী আন্দোলন সম্পর্কে আরো স্টাডি করে তারপর বক্তব্য দেওয়া উচিত।

তারা বলেন, আমাদের নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, “আমরা ক্ষমতায় যেতে চাই না; বরং ইসলামকে ক্ষমতায় বসাতে চাই।” আর ইসলামী আন্দোলন প্রচলিত রাজনীতি করে না; বরং ইসলামী আদর্শ প্রতিষ্ঠার জন্য ইবাদত মনে করে রাজনীতি করে। আমাদের প্রিয় নবী (সা.) যেমন ধর্মের প্রধান ছিলেন, তেমনি রাষ্ট্রেরও প্রধান ছিলেন। তাঁর ওফাতের পর ধারাবাহিকভাবে সাহাবায়ে কেরাম (রা.) রাষ্ট্র পরিচালনা করেছেন। তাদের রাষ্ট্র পরিচালনার যে নীতি ও আদর্শ ছিল, সেই আদর্শ ধারণ করে আমরা রাজনীতি করি। আমাদের আইডল হলো নবী, রাসূলগণ ও খোলাফায়ে রাশেদীন।

সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলি, যদি আপনি ইসলামী আন্দোলনকে ভোট বা সমর্থন করেন তাহলে আপনার সমর্থন যাবে নবী ও রাসূলদের সমর্থনের পক্ষে।

নেতৃদ্বয় আরো বলেন, আপনারা জিয়ার আদর্শ নিয়ে রাজনীতি করেন। আপনাদের স্লোগানই হলো— আমরা সবাই জিয়ার সেনা বা মুজিব সেনা ইত্যাদি ইত্যাদি…

পক্ষান্তরে আমাদের স্লোগান হলো— “আমরা সবাই রাসূল সেনা…”

নেতৃদ্বয় চ্যালেঞ্জ দিয়ে বলেন, ইসলামী আন্দোলনের কোনো কর্মীর নামে চাঁদাবাজির অভিযোগ নেই, দখলদারি ও সন্ত্রাসের কোনো মামলা নেই, নেই কোনো মাদকের সাথে সম্পৃক্ততা। অপরদিকে পত্রপত্রিকায় চোখ বুলালেই দেখা যায়, অমুক স্থানে, তমুক স্ট্যান্ডে চাঁদাবাজিতে অমুক দলের লোক আটক।

জুলাই আন্দোলনে আমাদের নায়েবে আমীর সাহেব ৪ আগস্ট ১৪৪ ধারা ভঙ্গ করে বিশাল মিছিল নিয়ে রাজপথে আওয়ামী স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছেন— ইতিহাস সাক্ষী। আমাদের অনেক নেতাকর্মী আহত হয়েছেন। সুতরাং যারা আমাদের নিয়ে বাজে মন্তব্য করেন, তাদের চিন্তাভাবনা করে মন্তব্য করার অনুরোধ করছি।

প্রতিহিংসার রাজনীতি আমরা করি না। আমরা সকলে মিলেমিশে একটি আধুনিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। তাই আসুন, কাদা ছোড়াছুড়ি না করে শান্তি প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হই। যেকোনো স্বৈরাচারের উত্থানের রাস্তা চিরতরে বন্ধ করি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট