1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম :
সরকারের লক্ষ্য হচ্ছে প্রতিটি শিশুর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া-স্বাস্থ্য মন্ত্রী ফতুল্লায় অবৈধ ভাবে ডিজেল বিক্রি, জরিমানা ফতুল্লায় সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের সমাবেশ অনুষ্টিত পরিচ্ছন্ন নগরী গড়তে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন এসপি বিজ্ঞান ও প্রযুক্তি অলিম্পিয়াডে বিজয়ীরা পেলেন পুরস্কার হকারদের পুনর্বাসনের দাবিতে চাষাড়ায় বিক্ষোভ সমাবেশ রাজধানীর অলিগলিতে পথশিশুদের ভয়ংকর নেশা ‘ড্যান্ডি’ ধ্বংস হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম সিদ্ধিরগঞ্জে অবৈধ তেলের দোকানে অভিযান, জরিমানা আড়াইহাজারে ৩ বছরের শিশুকে ধর্ষন, কিশোর চাচা গ্রেপ্তার ফতুল্লায় বিএনপির ৩ নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, অভিযুক্তরা বলছে অপবাদ

ফতুল্লায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লায় শহীদ রিয়া গোপ ক্রিকেট স্টেডিয়ামের সামনে থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের বয়স আনুমানিক ২৫ বছর। তার গলা, চোখ ও দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে।

রোববার (৬ জুলাই) ভোর ৬টার দিকে পথচারীদের মাধ্যমে খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে তা ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান জানান, নিহত যুবকের পরনে ছিল কালো গেঞ্জি ও কালো ফুলপ্যান্ট। তার দুই হাত ও গলায় বাঁধার দাগ রয়েছে এবং ডান চোখে গুরুতর আঘাত লেগে ফুলে গেছে।

তিনি বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে অন্যত্র হত্যা করে এখানে ফেলে রাখা হয়েছে। মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় পাওয়া গেলে হত্যার কারণও উদঘাটন সম্ভব হবে।”

এ ঘটনায় তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট