1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জ ক্লাবে হামলার বাদী ছিলেন সশস্ত্র মহড়ায় - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান

নারায়ণগঞ্জ ক্লাবে হামলার বাদী ছিলেন সশস্ত্র মহড়ায়

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ ক্লাবে হামলার বাদী ছিলেন সশস্ত্র মহড়ায়
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট সন্ধ্যায় নারায়ণগঞ্জ ক্লাবের গুলি, ককটেল বিস্ফোরণ, ভাঙচুর লুটপাট করে প্রায় ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতির ঘটনায় ৪৬জনের নাম উল্লেখ ও আরো ১৫০জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের হয়। ২০২৫ সালের ১৩ রাতে ক্লাবের সুপারভাইজার রঞ্জন কুমার রায় সুমন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। গত বছর জুলাই আন্দোলনে ছাত্র-জনতার আন্দোলন দমাতে ক্ষমতাসীন দলের সন্ত্রাসী কর্তৃক গুলি বর্ষণের সময় এবার সেই মামলার বাদী রঞ্জন কুমার রায় সুমন এর ছবি প্রকাশ্যে এসেছে। যা নিয়ে নতুন করে বির্তকের জন্ম দিয়েছে।

মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম যখন প্রকাশ্যে রিভালবার দিয়ে ছাত্র জনতার উপর গুলি ছুড়ছিলো তখন সেই শাহ নিজামের পাশে অবস্থান নিতে দেখা গেছে নারায়ণগঞ্জ ক্লাবে হামলা ভাঙচুর লুটপাটের ঘটনায় দায়েরকৃত মামলার বাদী ক্লাবের সুপারভাইজার রঞ্জন কুমার রায় সুমনকে।

সম্প্রতি জুলাই বিপ্লবের এক বছর পূর্তিতে জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করতে গিয়ে পারভেজ আসিফ উৎস নামের একজন ফটোগ্রাফার তার নিজের ফেসবুক আইডিতে সে সময়কার কিছু ছবি পোস্ট করেন।

ওই সকল ছবি গুলো সাবেক এমপি শামীম ওসমান, শাহ নিজাম, ছাত্রলীগের রাফেল সহ অনেককেই অস্ত্র হাতে দেখা গেছে। শাহ নিজামের হাতে রিভালবার দিয়ে গুলি ছুড়ার সময় পাশেই দাঁড়িয়ে থাকতে দেখা গেছে রঞ্জন কুমার রায় সুমনকে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট