1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আড়াইহাজারে মোটরসাইকেল কেনার টাকা না পেয়ে বাবাকে পিটিয়ে হত্যা - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান

আড়াইহাজারে মোটরসাইকেল কেনার টাকা না পেয়ে বাবাকে পিটিয়ে হত্যা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মোটরসাইকেল কেনার জন্য টাকা চেয়ে না পেয়ে বাবাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে ছেলে।

শুক্রবার (৪ জুলাই) সকালে উপজেলার বিশনন্দী ইউনিয়নের বিশনন্দী পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম মো. মাহবুব (৪২)। ঘটনার পর থেকে ছেলে মো. ইয়াসিন (২২) পলাতক।
এলাকাবাসী জানায়, সকালে ইয়াসিন তার বাবার কাছে মোটরসাইকেল কেনার টাকা দাবি করেন। মাহবুব টাকা দিতে অস্বীকৃতি জানালে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে ইয়াসিন উত্তেজিত হয়ে হাতুড়ি দিয়ে বাবাকে এলোপাতাড়ি মারধর করেন। গুরুতর আহত অবস্থায় মাহবুবকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত মাহবুব কৃষি কাজ করতেন। অভিযোগ রয়েছে, ছেলে ইয়াসিন মাদকাসক্ত ছিল।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। প্রাথমিক তদন্তে জানা গেছে, ছেলেকে মোটরসাইকেল কেনার টাকা না দেওয়ায় এ হত্যাকাণ্ড ঘটে। অভিযুক্ত ছেলে পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট