1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রিকশাচালক তুহিন হত্যা মামলায় আইভীর রিমাণ্ড শুনানি স্থগিত - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান

রিকশাচালক তুহিন হত্যা মামলায় আইভীর রিমাণ্ড শুনানি স্থগিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে একটি হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের রিমাণ্ড আবেদনের শুনানির দিন পিছিয়েছে আদালত।

সোমবার (৩০ জুন) দুপুরে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. মঈনউদ্দিন কাদির এ আদেশ দেন বলে জানান জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (ভারপ্রাপ্ত) ওমর ফারুক নয়ন।

তিনি বলেন, সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা রিকশাচালক মো. তুহিন হত্যা মামলায় সাতদিনের রিমাণ্ড আবেদন করে পুলিশ। আসামিপক্ষের আইনজীবী তখন এ মামলায় উচ্চ আদালতে আসামির জামিন আবেদন করেছেন জানিয়ে ওই আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রিমাণ্ড শুনানি স্থগিত রাখার আবেদন জানায়।

আদালত বিষয়টি বিবেচনায় নিয়ে রিমাণ্ড শুনানির তারিখ আগামী ৭ জুলাই নির্ধারণ করেছেন বলেও জানান রাষ্ট্রপক্ষের এ কৌঁসুলি।

আসামিপক্ষে আদালতে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট আওলাদ হোসেন, অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম ও অ্যাডভোকেট জিয়াউল ইসলাম কাজল।

আওলাদ হোসেন বলেন, “উচ্চ আদালতে জামিন শুনানি শেষ না হওয়া পর্যন্ত এই মামলায় নিম্ন আদালতে রিমাণ্ড শুনানি স্থগিত রাখার আবেদনটি দিয়েছিলাম। আদালত আইনের বিষয়গুলো বিবেচনা করে আদেশ দিয়েছেন। আমরা এতে সন্তুষ্ট।”

মামলার নথিসূত্রে জানা যায়, গত বছরের ২০ জুলাই বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান রিকশা চালক মো. তুহিন। পরে ১৩ সেপ্টেম্বর সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের স্ত্রী আলেয়া আক্তার মিম।

ওই হত্যা মামলায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৯৯ জন নেতা-কর্মীকে আসামি করা হয়। আইভী এ মামলার ১১ নম্বর এজাহারনামীয় আসামি।

গত বছর ছাত্র-জনতার প্রবল আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৯ অগাস্ট দেশের বাকি সিটি করপোরেশনগুলোর মত টানা তিনবার নির্বাচিত মেয়র আইভীকেও অপসারণ করে অন্তর্বর্তী সরকার। এরপর ৩ সেপ্টেম্বর পোশাক শ্রমিক মিনারুল ইসলাম হত্যা মামলায় প্রথমবার আসামি করা হয় সেলিনা হায়াৎ আইভীকে।

চলতি বছরের ৯ মে সকালে মিনারুল হত্যা মামলায় নারায়ণগঞ্জ নগরীর দেওভোগ এলাকার নিজ বাসা থেকে গ্রেপ্তার হন আইভী।
জুলাই-অগাস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় দায়ের করা অন্তত ছয়টি মামলায় সাবেক এ সিটি মেয়রকে আসামি করা হয়েছে। দু’টি হত্যা মামলায় দুই দফায় চারদিন রিমাণ্ডে জিজ্ঞাসাবাদও করেছে পুলিশ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট