1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আ'লীগের দোসর হাইব্রিডদেরকে আশ্রয়-প্রশ্রয় নয়: এড. টিপু - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান

আ’লীগের দোসর হাইব্রিডদেরকে আশ্রয়-প্রশ্রয় নয়: এড. টিপু

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু দৃঢ় ভাষায় বলেছেন, “আমরা আওয়ামী লীগের দোসর হাইব্রিডদেরকে আশ্রয়-প্রশ্রয় দিবো না। তাদেরকে কোনো রকম পৃষ্ঠপোষকতা কিংবা সুযোগ দেওয়া হবে না। বিএনপির প্রাথমিক সদস্যপদও তাদের জন্য উন্মুক্ত নয়।”

রবিবার (২৯ জুন) বিকেলে নারায়ণগঞ্জ সদর থানাধীন গোগনগর ইউনিয়নের সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়ামে আয়োজিত বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য ফরম বিতরণ কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

টিপু বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা ত্যাগী নেতাকর্মীদের মধ্য থেকেই দলীয় মনোনয়ন চাই। হঠাৎ আসা বসন্তের কোকিলদের আমরা চাই না। তারা দীর্ঘ ১৬ বছর আমাদের কোনো খোঁজ নেয়নি। অথচ এখন গাড়িবহর নিয়ে বিভিন্ন কর্মসূচিতে এসে নিজেদের জাহির করার চেষ্টা করছে। আমাদের নেতাকর্মীদের এসব সুযোগসন্ধানী, সুবিধাবাদী শিল্পপতিদের কাছ থেকে সতর্ক থাকতে হবে।”

তিনি আরও বলেন, “জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী, দলের প্রতি নিবেদিতপ্রাণ ত্যাগী কর্মীরাই বিএনপির ভবিষ্যৎ নেতৃত্বে আসবে। ফ্যাসিবাদের দোসর ও দালালদেরকে দলের প্রাথমিক সদস্যপদও দেওয়া হবে না।”

গোগনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মিয়াজীর সঞ্চালনায় বিশেষ অতিথি স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক সাঈদ উদ্দিন সুমন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক এড. এইচ এম আনোয়ার প্রধান, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম সরদার।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, গোগনগর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি কবির হোসেন শিকদার, সিনিয়র যুগ্ম সম্পাদক খলিলুর রহমান, সহ- সাধারণ সম্পাদক রহমত উল্লাহ ফকির, সাংগঠনিক সম্পাদক মঈনুল হাসান লিমন, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, গোগনগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রাসেল আহমেদ মন্টু, সাবেক সাধারণ সম্পাদক মজিবুর রহমান, বিএনপি নেতা জামাল হোসেন, আব্দুল লতিফ, কবির হোসেন, গোগনগর ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী পপি আক্তারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট