1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লা-সিদ্ধিরগঞ্জে ২০ হাজার বৃক্ষরোপণের ঘোষণা মামুন মাহমুদের - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান

ফতুল্লা-সিদ্ধিরগঞ্জে ২০ হাজার বৃক্ষরোপণের ঘোষণা মামুন মাহমুদের

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৩৫৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
চলতি বছরে ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ এলাকায় ২০ হাজার বৃক্ষ রোপণের উদ্যোগ নিয়েছে জেলা বিএনপি। এ তথ্য জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।

বুধবার (২৫ জুন) সকালে ফতুল্লার ভুইঘর কাজীপাড়া এলাকায় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে এই ঘোষণা দেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে আয়োজিত এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

অধ্যাপক মামুন মাহমুদ বলেন, “নিরাপদ, সুস্থ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে প্রত্যেক নাগরিকের উচিত অন্তত একটি করে গাছ রোপণ করা। প্রয়োজনে আমরা গাছ সরবরাহ করবো। গাছ লাগানোই যথেষ্ট নয়, সেগুলোর যত্নও নিতে হবে। একটি শিশুকে যেমন আদর যত্নে বড় করতে হয়, তেমনি গাছকেও ভালোবাসা দিয়ে বড় করতে হয়।”

তিনি বলেন, “ফুল, ফল, বনজ ও ঔষধি গাছ—সবই অক্সিজেন সরবরাহ করে। যেমন নিমগাছ, এটি বড় হয়, ছায়া দেয় এবং রোগ প্রতিরোধে সহায়তা করে। বাড়িতে একটি নিমগাছ থাকলে অনেক রোগবালাই আপনাতেই কমে যায়। গাছ আমাদের অকাতরে দেয়, কিন্তু মানুষ অনেক সময় গাছের শত্রু হয়ে দাঁড়ায়। আমাদের গাছকে ভালোবাসতে হবে—ভবিষ্যৎকে নিরাপদ রাখার জন্য।”

এদিন প্রায় ২০০টি গাছের চারা বিতরণ ও আংশিক রোপণ করা হয়। শিক্ষার্থীদের হাতে বাকি চারা তুলে দিয়ে তিনি বলেন, “তোমরা এগুলো বাড়িতে রোপণ করে যত্ন করবে। যদি পরিচর্যার সামগ্রী দরকার হয়, আমরা সরবরাহ করবো।”

রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, “বিএনপি ক্ষমতার রাজনীতি করে না। আমরা যখন ক্ষমতায় ছিলাম না, তখনও মানুষের পাশে ছিলাম, মামলা-মোকদ্দমা মাথায় নিয়ে মানুষের জন্য কাজ করেছি। গত ১৫ বছর যারা দেশ শাসন করেছে, তারা ভুল সিদ্ধান্ত ও স্বার্থান্বেষী রাজনীতির কারণে মানুষের আস্থা হারিয়েছে। বিএনপি অতীতেও মানুষের পাশে ছিল, এখনো আছে এবং আগামীতেও থাকবে।”

এসময় উপস্থিত সিদ্ধিরগঞ্জের জালকুড়ি ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রাকিবুল দেওয়ানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম দেওয়ান, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য মাসুদুর রহমান মাসুদ, রাজু আহম্মেদ, নুরুল আমিন, আমির হোসাইন, অপু প্রধান, আসিফ, ইমতিয়াজ, রহিম, শুক্কুর, তামিম, সানি, হামজা, পাভেল ও শ্যামল প্রমূখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট