1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরের জোড়া খুনে দুই ছেলেসহ সাবেক কাউন্সিলর হান্নান গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান

বন্দরের জোড়া খুনে দুই ছেলেসহ সাবেক কাউন্সিলর হান্নান গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি দুই পক্ষের সমর্থকদের মধ্যে দ্বন্দ্বে জোড়া খুনের ঘটনায় সাবেক সিটি কাউন্সিলরসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৫ জুন) সকালে গাজীপুরের টঙ্গি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বহিষ্কৃত বিএনপি নেতা হান্নান সরকার (৬০), তার দুই ছেলে জুনায়েদ (২৬) ও ফারদিন (২২) এবং হান্নানের অনুসারী বাবু ওরফে জুয়াড়ি বাবু (৪০)।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, বন্দরে আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে নিহত আব্দুস কুদ্দুস হত্যা মামলায় হান্নান সরকার ও অপর তিনজন এজাহারনামীয় আসামি। তথ্য ও প্রযুক্তির সহযোগিতায় গাজীপুরের টঙ্গিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ নিয়ে দুই হত্যা মামলায় ১৪ জন গ্রেপ্তার হয়েছেন বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

গত ২১ জুন আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি দুই পক্ষের সমর্থকদের মধ্যে দ্বন্দ্বে একরাতে বন্দরে দু’জন ব্যক্তি প্রাণ হারান। নিহতরা হলেন- হাফেজীবাগ এলাকার প্রয়াত সাদেক আলীর ছেলে আব্দুল কুদ্দুস (৭০) এবং পাশের শাহী মসজিদ এলাকার প্রয়াত আব্দুল জলিল মুন্সির ছেলে মেহেদী হাসান (৪২)।
কুদ্দুস পেশায় রাজমিস্ত্রি এবং মেহেদী বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন।

এ ঘটনায় ২৩ জুন বন্দর থানায় পৃথক দু’টি হত্যা মামলা দায়ের করা হয়। মামলা দুটিতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক দুই কাউন্সিলরকেও আসামি করা হয়েছে।

দিনমজুর আব্দুল কুদ্দুস (৬০) নিহতের ঘটনায় তার মেয়ে রোকসানা বেগম মামলা করেছেন। মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হান্নান সরকারসহ ১৩ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় আরও ২০ থেকে ৩০ জনকে আসামি কার হয়েছে।

অপর মামলাটি করেছেন খালেদ সাইফুল্লাহ। তার ভাই বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান (৪২) হত্যার অভিযোগে মামলায় ২৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে। এ মামলায় ৪ নম্বর আসামি করা হয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহীন মিয়াকে।

দুটি মামলার এজাহারে বলা হয়েছে, বন্দর রেললাইন, হাফেজীবাগ ও সালেহনগর এলাকায় আধিপত্য বিস্তার ও বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে সাবেক কাউন্সিলর হান্নান সরকার ও বাবু শিকদারের পক্ষের লোকজনের সঙ্গে সাবেক কাউন্সিলর আবুল কাউসার আশার পক্ষের জাফর-রনিদের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল।

এর জেরে শুক্রবার বন্দর রেললাইন এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনার জেরে পরদিন শনিবার রাতে মেহেদী ও কুদ্দুস খুন হন বলে উভয়ের মামলায় বলা হয়েছে।

দুটি মামলাতেই সাবেক দুই কাউন্সিলরকে হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে দেখানো হয়েছে। মামলা দুটিতে সাবেক আরেক কাউন্সিলর আবুল কাউসার আশার পক্ষের সঙ্গে দ্বন্দ্বে হত্যাকাণ্ড দুটি সংঘটিত হয়েছে বলে উল্লেখ থাকলেও আসামি তালিকায় তার নাম নেই।

তবে আশার পক্ষের রনি ও জাফরকে মেহেদী হত্যা মামলায় আসামি করা হয়েছে। অন্যদিকে কুদ্দুস হত্যা মামলায় বাবু শিকদার, শ্যামল ও বাবু ওরফে জুয়াড়ি বাবু আসামির তালিকায় আছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট