1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আড়াইহাজারে আন্তঃজেলা ডাকাত সর্দার ইউনুস গ্রেফতার - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় অপরাধের সাম্রাজ্য: ‘গেসু পরিবার’ ঘিরে ভয়ংকর অভিযোগ, শাকিলের পুনরুত্থানে আতঙ্ক স্বাধীনতা দিবস হচ্ছে আত্মত্যাগের স্মারক: এমপি মান্নান একদল ছিল একাত্তরের রাজাকার আরেক দল হচ্ছে ২৪-এর রাজাকার-রাজীব স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে-এড.সাখাওয়াত নারায়ণগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস পুণ্য স্নানের পথে ঝড়লো লতা রানী’র প্রাণ, প্রশ্নের মুখে ট্রাফিক পুলিশের চাঁদাবাজি বৈষম্য দূর করতে হলে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতে হবে-ডিসি নারায়ণগঞ্জে নিখোঁজ বিকাশ ব্যবসায়ী, পরিবারে উৎকন্ঠা সিদ্ধিরগঞ্জে সাড়াশি অভিযানে মাদকসহ ১১ অপরাধী গ্রেপ্তার

আড়াইহাজারে আন্তঃজেলা ডাকাত সর্দার ইউনুস গ্রেফতার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার ইউনুস ওরফে ইয়ানুসকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। সোমবার (১৬ জুন) সন্ধ্যায় আড়াইহাজার থানার ব্রাহ্মন্দী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ইউনুস ওরফে ইয়ানুস নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার ব্রাহ্মন্দী গ্রামের মৃত আবুল বাশারের ছেলে।

র‍্যাব জানায়, ইউনুস এলাকায় একজন চিহ্নিত ডাকাত ও সন্ত্রাসী হিসেবে পরিচিত। তিনি দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ ও আশপাশের এলাকার ডাকাতদের নিয়ে একটি সংঘবদ্ধ ডাকাত দলের নেতৃত্ব দিয়ে আসছিলেন। ওই দলের সদস্যরা দেশের বিভিন্ন জেলায় পরিকল্পিত ডাকাতি, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং মাদক কারবারে জড়িত বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, ইউনুস শুধু ডাকাতি নয়, বরং এলাকায় ভয়ভীতি সৃষ্টি, মাদক সেবন, মাদক বিক্রয়, হত্যাচেষ্টা এবং প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার মতো গুরুতর অপরাধে জড়িত। তার ভয়ে এলাকাবাসী ভীত ও আতঙ্কিত। কেউ তার অপরাধের বিরোধিতা করলেই তাকে হুমকি, নির্যাতন বা গুম-খুনের ভয় দেখানো হতো।

র‍্যাব-১১ আরও জানায়, ইউনুসের বিরুদ্ধে আড়াইহাজার থানাসহ নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানায় ডাকাতি, মাদক এবং হত্যাচেষ্টার একাধিক মামলা রয়েছে। তাকে গ্রেফতারের লক্ষ্যে দীর্ঘদিন ধরে র‍্যাব-১১ এর গোয়েন্দা দল নিবিড় নজরদারি চালিয়ে আসছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইউনুস স্বীকার করেছেন, তিনি দীর্ঘদিন ধরে ডাকাতি, সন্ত্রাস ও মাদক সংশ্লিষ্ট অপরাধে জড়িত ছিলেন।

আটককৃত ইউনুস ওরুফে ইয়ানুসকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব-১১।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট