1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁয়ে হাতকড়াসহ আসামি ছিনতাই স্বেচ্ছাসেবক দল নেতার - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

সোনারগাঁয়ে হাতকড়াসহ আসামি ছিনতাই স্বেচ্ছাসেবক দল নেতার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য শান্ত খানের বিরুদ্ধে পুলিশের কাছ থেকে হাতকড়া পরানো অবস্থায় এক আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার সাদীপুর ইউনিয়নের লস্করবাড়ি এলাকায় ঘটে।

জানা গেছে, ওয়ারেন্টভুক্ত আসামি রিপনকে (২৫) পুলিশ গ্রেপ্তার করলে স্বেচ্ছাসেবক দল নেতা শান্ত খান দলবল নিয়ে তাঁকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেন। রিপন লস্করবাড়ি এলাকায় আলী হোসেনের ছেলে।

সোনারগাঁ উপজেলার তালতলা তদন্তকেন্দ্রের সহকারী উপপরিদর্শক (এএসআই) সেলিম মিয়া বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ওয়ারেন্টভুক্ত আসামি রিপনকে গ্রেপ্তার করে হাতকড়া পরানো হয়। তাঁকে থানায় নিয়ে আসার পথে স্বেচ্ছাসেবক দলের নেতা শান্ত খান দলবল নিয়ে এসে আসামিকে আমাদের হেফাজত থেকে ছিনিয়ে নিয়ে যান এবং আমাদের ওপর হামলার চেষ্টা করেন।’

অভিযোগের বিষয়ে জানতে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য শান্ত খানের মোবাইল ফোনে কল করা হলে তিনি তা ধরেননি।

জানতে চাইলে জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ও সোনারগাঁ উপজেলার স্বেচ্ছাসেবক দলের সভাপতি সালাউদ্দিন সালুকে একাধিকবার ফোন কল করা হলে তিনি তা ধরেননি।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইমাম বলেন, ‘এই বিষয়ে এখনো আমি কিছুই জানি না। তবে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট