1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
কিল্লারপুলে রাস্তার পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী

কিল্লারপুলে রাস্তার পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১১ জুন, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ শহরের কিল্লারপুল এলাকায় রাস্তার পাশে ঝোপের ভিতর থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ জুন) সকাল আনুমানিক ৬টা ৪৫ মিনিটে কিল্লারপুল ড্রেজার সংলগ্ন ওয়ালের পাশে পাকা রাস্তার ধারে ঝোপঝাড়ের মধ্যে মরদেহটি দেখতে পান স্থানীয়রা।

নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৫০ বছর। তবে এখনও তার নাম ও পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

স্থানীয়রা জানান, ঝোপের মধ্যে একটি মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন। পরে সদর মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠায়।

এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ জানান, “নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এখনো পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা যায়নি। আমরা তদন্ত শুরু করেছি এবং প্রকৃত ঘটনা উদঘাটনে কাজ চলছে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট