1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
যানজট নিরসনে সড়কে সেনাবাহিনী - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী

যানজট নিরসনে সড়কে সেনাবাহিনী

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ শহরের অন্যতম নাগরিক দুর্ভোগ যানজট নিরসনে সড়কে যান চলাচল নিয়ন্ত্রণে কাজ করেছেন সেনা সদস্যরা। সড়কে শৃঙ্খলা ফেরাতে তারা শহরের অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট দুই নম্বর রেলগেইট এলাকায় কাজ করেন তারা।

মঙ্গলবার (২৭ মে) দুপুরে শহরে টহল দেন সেনাবাহিনীর একটি দল। তারা শহরের দুই নম্বর রেলগেইট এলাকায় যান চলাচল স্বাভাবিক রাখতেও কাজ করেন।
যানজট নিরসনে সেনাবাহিনীর এ কার্যক্রমের প্রশংসা করেছেন নগরবাসী। তবে, তারা বলছেন, নারায়ণগঞ্জ শহরজুড়ে তীব্র যানজটে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ নগরবাসী। প্রতিদিনই ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হচ্ছে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে। যানজট নিরসনে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী তৎপর হলে কিছুটা শৃঙ্খলা ফেরে কিন্তু পরে আবারও বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়।

তবে সড়কে শৃঙ্খলা ফেরাতে সেনাবাহিনীর কার্যক্রম অব্যাহত থাকলে সমাধান পাবেন বলে মনে করেন নগরবাসী।

স্থানীয় লোকজন জানান, সম্প্রতি শহরের চাষাড়া, বঙ্গবন্ধু সড়ক, কালিরবাজার, ২ নম্বর রেলগেট, চাঁদমারি, বাবুরাইল, খানপুর, দেওভোগ ও কেন্দ্রীয় খেয়াঘাট সংলগ্ন এলাকায় যানজটের মাত্রা মারাত্মক আকার ধারণ করেছে। অফিস ও স্কুল-কলেজে যাতায়াত করা লোকজন প্রতিনিয়ত যানজটে চরম ভোগান্তি পোহাচ্ছেন। এতে সবচেয়ে ভোগান্তিতে পড়ছেন রোগী বহনকারী অ্যাম্বুলেন্স, শিক্ষার্থী ও কর্মজীবীরা।

নগরবাসীর অভিযোগ, অসংখ্য অবৈধ পার্কিং, ফুটপাত দখল, ব্যাটারিচালিত যানবাহনের আধিক্য এবং সঠিক ট্রাফিক ব্যবস্থাপনার অভাবই যানজটের প্রধান কারণ। এছাড়া রাস্তার মাঝে হকারদের বসা, উল্টো পথে গাড়ি চলাচল এবং প্রয়োজনের চেয়ে কম সংখ্যক ট্রাফিক পুলিশ এ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

এদিকে, নগরবাসীর অনেকেই সেনাবাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, “যানজটের দুর্ভোগ এখন অসহনীয়। সেনাবাহিনী মাঠে নামায় কিছুটা স্বস্তি মিলেছে। তবে এটি দীর্ঘমেয়াদি সমাধানের অংশ হওয়া উচিত।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট