1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সরকারি সেবা প্রতিষ্ঠানকে দুর্নীতি ও দালালমুক্ত করাই লক্ষ্য: ডিসি - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী

সরকারি সেবা প্রতিষ্ঠানকে দুর্নীতি ও দালালমুক্ত করাই লক্ষ্য: ডিসি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি মেলা। “নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার (২৫ মে) সকাল ১১টায় এ মেলার উদ্বোধন করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। ফিতা কেটে এবং পায়রা উড়িয়ে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “আমরা ভূমি সেবাকে কাঙ্ক্ষিত পর্যায়ে নিয়ে যেতে চাই। বাংলাদেশে পরিবর্তনের যে ধারা শুরু হয়েছে, তাতে প্রতিটি সেবাখাতে ইতিবাচক রূপান্তর ঘটাতে চাই। ভূমি অফিসসহ সকল সরকারি সেবা প্রতিষ্ঠানকে দুর্নীতি ও দালালমুক্ত করার লক্ষ্যে আমরা কাজ করছি।”

তিনি আরও বলেন, “ভূমি অফিসে সরাসরি না গিয়ে অন্য কাউকে পাঠানোর প্রবণতা থেকেই দেশে ৮০ শতাংশ মামলা জমি সংক্রান্ত হয়। এসব মামলার পেছনে নাগরিক দায়বদ্ধতা রয়েছে। আমাদের উচিত নিজ দায়িত্বে ভূমি সংক্রান্ত কাজগুলো করা এবং সচেতন হওয়া।”

সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জাহিদ হাসান সিদ্দিকী এবং অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরের সাবেক আমীর মাওলানা মঈনুদ্দিন আহমাদ ও বর্তমান আমীর মাওলানা আবদুল জব্বার, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তরিকুল সুজন, মহানগর সমন্বয়কারী নিয়ামুর রশীদ বিপ্লব এবং খেলাফত মজলিসের মহানগর সভাপতি হাফেজ কবির হোসাইন।

ভূমি মেলা উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে ১০০ শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ মেলায় সেবা প্রদান করছে পাঁচটি স্টল—জেলা প্রশাসন, উপজেলা ভূমি অফিস (সদর), সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেল, উপজেলা সেটেলমেন্ট অফিস (সদর) এবং ফতুল্লা রাজস্ব সার্কেল।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট