1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, দুই সন্তান নিয়ে পলাতক স্বামী - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী

ফতুল্লায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, দুই সন্তান নিয়ে পলাতক স্বামী

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে দুই সন্তানকে নিয়ে পালিয়েছেন স্বামী। সোমবার (১৯ মে) রাত সাড়ে ১১টার দিকে ফতুল্লা রেলস্টেশন এলাকায় ফজলু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত লাকি আক্তার (২৬) পটুয়াখালীর বাউফল থানার শ্বানেস্বর গ্রামের সাত্তার হাওলাদারের মেয়ে। খবর পেয়ে স্বজনেরা তাকে উদ্ধার করে শহরের খানপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ভাগিনা ইমাম হোসেন জানান, ফতুল্লা বাজারের কসাই শিপন (৪০)-কে ভালোবেসে বিয়ে করেন লাকি। তাদের সংসারে ১০ বছর বয়সী একটি ছেলে ও ৬ বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। বিয়ের পর থেকেই তারা ফতুল্লা রেলস্টেশন এলাকায় ফজলু মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।

ইমাম হোসেন জানান, রাত সাড়ে ১১টার দিকে শিপন ফোন করে জানায় লাকি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে পরিবারের সদস্যরা বাসায় গিয়ে দেখেন ঘরের দরজায় তালা। বাড়িওয়ালার সহায়তায় তালা ভেঙে ঘরে ঢুকে তারা লাকির নিথর দেহ দেখতে পান। তার মুখে ও গলায় আঘাতের চিহ্ন ছিল এবং চাদর দিয়ে শরীরের অর্ধেক ঢাকা ছিল।

তাকে দ্রুত খানপুর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর শিপন দুই সন্তানকে নিয়ে পালিয়ে যায়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, “এটি একটি পারিবারিক কলহ থেকে সংঘটিত হত্যাকাণ্ড। নিহতের স্বামীর বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। তাকে গ্রেফতারে অভিযান চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট