1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
৮ মামলার আসামিকে ছুরিকাঘাতে হত্যা - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী

৮ মামলার আসামিকে ছুরিকাঘাতে হত্যা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ শহরের জিমখানায় শাহাদাত (৩২) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, মাদক ব্যবসার দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে।

বুধবার (১৪ মে) রাত ১১টায় শহরের জিমখানা এলাকার নারায়ণগঞ্জ সিটি পার্কের ভেতরে এ ঘটনা ঘটে।

নিহত শাহাদাত শহরের নতুন জিমখানা এলাকার ৩নং গলির মৃত গিয়াসউদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে আটটি মামলা রয়েছে। আটক দুই জন হলেন- ফাহিম ও ভেলকি।

স্থানীয়রা জানায়, কয়েকজন যুবকের সঙ্গে শাহাদাতের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ (ভিক্টোরিয়া) জেনারেল হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে মর্গে রাখা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার হাসিনুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, রাতে মাদক ব্যবসার দ্বন্দ্বের জেরে শাহাদাতকে ছুরিকাঘাত করা হলে তার মৃত্যু হয়। নিহত শাহাদাত একজন মাদকসেবী ও মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকসহ আটটি মামলা রয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ফাহিম ও ভেলকি নামে দুজনকে আটক করেছে। এ ঘটনায় তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট