1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁয়ের সাবেক চেয়ারম্যান মাসুম বিমানবন্দরে গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী

সোনারগাঁয়ের সাবেক চেয়ারম্যান মাসুম বিমানবন্দরে গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১২ মে, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুমকে ঢাকা বিমান বন্দর থেকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।

সোমবার (১২ মে) সকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পার হওয়ার সময় মাসুমকে গ্রেপ্তার করে পুলিশ।

বর্তমানে তিনি ঢাকায় ইমিগ্রেশন পুলিশের হেফাজতে আছেন। মাসুমের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর হামলা চালানোর অভিযোগ রয়েছে।

সোনারগাঁ থানায় তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলাও রয়েছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুল রহমান বলেন, মাসুমকে কিছুক্ষণ আগে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে।

বর্তমানে তিনি পুলিশ হেফাজতে আছেন। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট