1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ভিক্টোরিয়া হাসপাতালে নবজাতক আইসিইউ ইউনিট উদ্বোধন - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন

ভিক্টোরিয়া হাসপাতালে নবজাতক আইসিইউ ইউনিট উদ্বোধন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৭ মে, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নবজাতকদের জন্য ৪ শয্যা বিশিষ্ট নিবিড় পরিচর্যা ইউনিট (আইসিইউ) উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বুধবার (৭ মে) দুপুরে আনুষ্ঠানিকভাবে এই ইউনিটের কার্যক্রম শুরু হয়।

জেলা প্রশাসকের প্রতিশ্রুতি অনুযায়ী মাত্র সাত দিনের মধ্যেই অত্যাধুনিক এই আইসিইউ ইউনিটের নির্মাণকাজ সম্পন্ন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. জহিরুল ইসলামসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।

জেলা প্রশাসক বলেন, “নবজাতকের স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসার ক্ষেত্রে এই আইসিইউ ইউনিট একটি যুগান্তকারী পদক্ষেপ। এটি নারায়ণগঞ্জ জেলার স্বাস্থ্য খাতে একটি মাইলফলক।”

সিভিল সার্জন ডা. মুশিউর রহমান জানান, নবজাতক ইউনিট চালু হওয়ায় নারায়ণগঞ্জসহ আশেপাশের জেলার নবজাতকদের আর রাজধানীতে যেতে হবে না। এতে চিকিৎসা আরও সহজলভ্য ও সাশ্রয়ী হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট