1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
স্মার্টকার্ডে টিসিবির পণ্য পাবে প্রকৃত উপকারভোগীরা-উপদেষ্টা আলী ইমাম মজুমদার - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী

স্মার্টকার্ডে টিসিবির পণ্য পাবে প্রকৃত উপকারভোগীরা-উপদেষ্টা আলী ইমাম মজুমদার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৩ মে, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় নির্মাণাধীন সাইলো ও নতুন খাদ্যগুদামের নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শনে এসে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, চালের দাম এখন সহনীয় পর্যায়ে রয়েছে। তবে দাম একদম পড়ে যাওয়া উচিত নয়, কারণ এতে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে।

শনিবার (৩ মে) বেলা ১১টায় তিনি এই পরিদর্শনকালে সাংবাদিকদের বলেন, “কৃষক ন্যায্য দাম পেলে তারা উৎপাদনে উৎসাহ পাবে। এবার বোরো ধানের ভালো ফলন হয়েছে। ইনশাআল্লাহ, আমরা একটা ভালো মজুদ গড়ে তুলতে পারব।”

খাদ্য উপদেষ্টা বলেন, “টিসিবির অনেক ভুয়া কার্ড ছিল, যেগুলো বাতিল করে নতুন করে স্মার্টকার্ড চালু করা হবে। এতে প্রকৃত উপকারভোগীরাই সরকারি সুবিধা পাবেন।”

তিনি আরও বলেন, “বোরোর সঙ্গে যদি অন্যান্য ফসলের উৎপাদনও ভালো হয়, তাহলে সরকারের খাদ্য বিষয়ক কর্মসূচিতে উপকারভোগীর সংখ্যা বাড়ানো সম্ভব হবে।”

দেশে গমের চাহিদা প্রসঙ্গে আলী ইমাম মজুমদার বলেন, “আমাদের দেশে প্রতিবছর গমের চাহিদা প্রায় ৭০ লাখ মেট্রিক টন। এর মধ্যে মাত্র ১০ লাখ মেট্রিক টন উৎপাদিত হয়। বাকি ৬০ লাখ মেট্রিক টন গম আমদানি করতে হয়, যার বেশিরভাগই বেসরকারিভাবে আমদানি করা হয়।”

পরিদর্শনকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট