1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শামীম ওসমানের ছেলে অয়নসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল

শামীম ওসমানের ছেলে অয়নসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
জুলাই আন্দোলনে নারায়ণগঞ্জে হত্যা মামলায় শামীম ওসমানের ছেলে অয়নসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

প্রসিকিউটর গাজী এম এইচ তামিম ট্রাইব্যুনালকে জানান, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জে যে হত্যাকাণ্ড হয়েছে, তাতে এই ৮ জনের সম্পৃক্ততা রয়েছে। যদিও ৮ জনের নাম জানায়নি প্রসিকিউটররা। তবে এই ৮ জনের মধ্যে শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের নাম রয়েছে।

এ দিকে আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর ঘটনায় আরাফাত ও কামরুল নামে আরও ২ পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

জানা যায়, ৫ আগস্ট আওয়ামী লীগের সরকার পতনের পর দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শামীম ওসমান। নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর গুলি চালিয়ে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে শামীম ওসমান, তার ছেলে অয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় কমপক্ষে ৫০টির বেশি মামলা রয়েছে।

এ ছাড়াও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি শামীম ওসমানের বিরুদ্ধে ‘গণহত্যার’ অভিযোগ দায়ের করা হয়েছে। রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে ‘গণহত্যার’ বিষয়টিকে সামনে এনে এ অভিযোগ দায়ের করা হয়। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আরও ৫০ জনকে আসামি করা হয়েছে। হেফাজত ইসলামের ঢাকা মহানগর সভাপতি জুনায়েদ আল হাবিব ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলির কাছে এ অভিযোগ জমা দেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট