1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
জমি নিয়ে বিরোধে বাবাকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন ছেলে-মেয়ে - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী

জমি নিয়ে বিরোধে বাবাকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন ছেলে-মেয়ে

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন বাবাকে পিটিয়ে মারাত্মক জখম করার অভিযোগ উঠেছে ছেলে-মেয়ের বিরুদ্ধে। রোববার (২৭ এপ্রিল) দুপুরে সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়াচর এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আষাঢ়িয়াচর গ্রামের আব্দুর রহিম (৭০) বাড়ির সামনে রাস্তায় থাকা অবস্থায় তার ছেলে জহিরুল ইসলাম, সাইফুল ইসলাম ও মেয়ে হালিমা আক্তার প্রকাশ্যে লাথি মেরে মাটিতে ফেলে দিয়ে তাকে বেধড়ক মারধর করেন। এতে তিনি মারাত্মকভাবে রক্তাক্ত হন।

আহত আব্দুর রহিমের চিৎকারে এলাকাবাসী ছুটে এলে তারা বাধা দিয়েও সন্তানদের হাত থেকে মুক্ত করতে ব্যর্থ হন। পরে এলাকাবাসী ক্ষিপ্ত হলে অভিযুক্তরা সরে যায়। গুরুতর আহত অবস্থায় আব্দুর রহিমকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান বলেন, “জমি সংক্রান্ত বিষয়ে সন্তানদের বিরুদ্ধে আপন বাবাকে পিটিয়ে আহত করার ঘটনা শুনেছি। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট