1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে মাদক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল

বন্দরে মাদক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দরে রনি (৩২) নামের এক যুবককে ছুরিকাঘাত ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার সন্ধ্যায় উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কান্দিপাড়া সড়কের এলাহিপল্লী মোড়ে এই ঘটনা ঘটে।

নিহত রনি বন্দর উপজেলার মাধবপাশা এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম ছলিমুদ্দিন ওরফে ছইল্লা মিয়া।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রনি ওই এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। সন্ধ্যায় এলাহিপল্লী মোড়ে একদল দুর্বৃত্ত তাঁকে ছুরিকাঘাত ও কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে পথচারীরা তাঁকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কারা, কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’

তিনি আরও জানান, নিহত রনি এলাকায় মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন। তাঁর বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

উল্লেখ্য গত ১৭ জানুয়ারি নিহত রনিকে চিহ্নিত মাদক ব্যবসায়ী উল্লেখ করে তার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে এনে তার দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছিল শত শত নারী পুরুষ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট