1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
অপরাধীদের ধরতে চাষাড়ায় সিসিটিভি ক্যামেরা স্থাপন - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল

অপরাধীদের ধরতে চাষাড়ায় সিসিটিভি ক্যামেরা স্থাপন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ১৮২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের চাষাড়ায় “গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির আওতায় সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এসময় চাষাড়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান যেমন বিজয়স্তম্ভ, শহীদ মিনার, মিশন পাড়ার মোড়, বালুর মাঠ এবং ডাক বাংলোর মোড়কে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. সোহেল রানা প্রমুখ।

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “এই উদ্যোগ নারায়ণগঞ্জবাসীর নিরাপদ চলাচল, যানজট নিরসন এবং আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সিসিটিভি নেটওয়ার্কের মাধ্যমে এলাকাটির নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা আরও কার্যকর হবে।” তিনি আরও বলেন, “শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোকে সিসিটিভির আওতায় আনা হবে, যা নারায়ণগঞ্জকে একটি আধুনিক ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে।”

পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, “প্রযুক্তির সহায়তায় অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

কর্মসূচির আওতায় ইতিমধ্যে শহরের ১৬টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট