1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান

ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
পবিত্র মাহে রমজান উপলক্ষে ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) বিকেলে ফতুল্লা রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে উক্ত অনুষ্ঠান সম্পন্ন হয়।

ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি কাজী আনিসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মো. শরিফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক হামিদুর রহমান চৌধুরী, ফতুল্লা বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. শাহজাহান ভূঁইয়া, সমাজসেবক মোবারক হোসেন চৌধুরী হান্না, সমাজসেবক শাহানুর ইমাম বাবুল, ফতুল্লা ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড সদস্য কাজী মাঈনুদ্দিন, মাসদাইর প্রগতি সংঘের সাধারণ সম্পাদক হাজী জাহাঙ্গীর আলম প্রধান, ফতুল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি হাজী সৈয়দ ওবায়দুল উল্লাহ, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল ইসলাম নুরু, ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আবদুর রহিম, সহ-সভাপতি পিঁয়ার চান, সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম, সাংগঠনিক সম্পাদক আঃ আলীম লিটন।

ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন স্বাগত বক্তব্য প্রদান করেন।

ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মো. আশরাফুল হক আশু, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন সজিব, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জুয়েল চৌধুরী, নির্বাহী সদস্য মো. আবু সাঈদ।

দোয়া পরিচালনা করেন ফতুল্লা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও পেশ ইমাম হাফেজ মাওলানা ইকবাল হোসেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট