1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জ চেম্বারের ইফতারে বিভিন্ন শ্রেণিপেশার মিলনমেলা - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল

নারায়ণগঞ্জ চেম্বারের ইফতারে বিভিন্ন শ্রেণিপেশার মিলনমেলা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে প্রশাসন, পুলিশ, ব্যবসায়ী, রাজনীতিক ও নাগরিক প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সম্মিলন ঘটেছে৷

বুধবার (১২ মার্চ) নারায়ণগঞ্জ ক্লাবের নির্মাণাধীন বহুতল ভবনে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়৷ এতে ব্যবসায়ী নেতাদের পাশাপাশি বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সমাগম ঘটে৷

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মোস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়া৷

ইফতারপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, নারায়ণগঞ্জ চেম্বারের সাবেক সভাপতি ও মডেল ডি ক্যাপিটালের ব্যবস্থাপনা পরিচালক মো. মাসুদুজ্জামান সিনিয়র সহসভাপতি মোরশেদ সারোয়ার সোহেল।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. এএফএম মুশিউর রহমান, বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম, নারায়ণগঞ্জ ক্লাবের সাবেক সভাপতি কাশেম জামাল, মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতে ইসলামীর মহানগরীর আমীর মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তরিকুল সুজন, বাংলাদেশ ইসলামী আন্দোলনের মহানগরের সভাপতি মাসুম বিল্লাহ, ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আরিফ আলম দিপু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, নারায়ণগঞ্জ চেম্বারের পরিচালক আহমেদুর রহমান তনু, জাতীয় নাগরিক পার্টির সদস্য শওকত আলী, ছাত্র ফেডারেশনের জেলা সভাপতি ফারহানা মানিক মুনা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার আহ্বায়ক নিরব রায়হান, মহানগর শাখার আহ্বায়ক মাহফুজ খানসহ চেম্বারের পরিচালক, ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবী লোকজন৷

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট