1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ছুরিকাঘাতে নিহত ছাত্রদল কর্মী অপূর্বর জানাজা অনুষ্ঠিত - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান

ছুরিকাঘাতে নিহত ছাত্রদল কর্মী অপূর্বর জানাজা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
চাষাঢ়ায় ছুরিকাঘাতে নিহত ছাত্রদল কর্মী মো. অপূর্বর জানাজা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মার্চ) বাদ আসর নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে তার জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এতে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু ইউসুফ খান টিপু, মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব সাহেদ আহমেদসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

এর আগে রবিবার রাত সোয়া দশটার দিকে শহীদ মিনারের পাশে ভাষা সৈনিক সড়কে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল কর্মী অপূর্বর ওপর ছুরিকাঘাত করা হয়।

গুরুতর আহত অবস্থায় তাকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মো. অপূর্ব (২৫) নারায়ণগঞ্জের মাসদাইর এলাকার মোহাম্মদ খোকনের ছেলে। তিনি পেশায় একজন পোশাক শ্রমিক ছিলেন।

এ ঘটনায় অভিযুক্ত সম্রাট হোসেন নামে এক যুবককে স্থানীয়রা আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট