1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
না.গঞ্জে ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান

না.গঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর হোসেন: নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে জেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ মার্চ) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমানের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

সভায় রিসোর্স পার্সন হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেন, জেলা পরিবার পরিকল্পনার উপপরিচালক শহিদুল ইসলাম,জেলা পুলিশ সুপার প্রতিনিধি শাহরিয়ার হাসান ডিআইও-১।

এছাড়াও সভায় আরো উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপি জেলা কমান্ডন্ট কানিজ ফারজানা শান্তা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম, জেলা তথ্য অফিসার মোহাম্মদ কামরুজ্জামান, উপ পরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর ভিকারুন নেছা।
আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান, রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা.আইভী ফেরদৌস, সদর উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. উম্মে ফারজানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সোনারগাঁও ,ডা. শারমিন আহমেদ তিথী ও জেনারেল (ভিক্টোরিয়া )হাসপাতালেরসিনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. সালাহউদ্দন আহমেদ

জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা.আফরোজা আক্তার পলি’র সঞ্চালনায় সভায় বিষয়ের উপর প্রেজেন্টেশন উপস্থাপন করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. একেএম মেহেদী হাসান।

অবহিতকরণ সভায় জানানো হয় আগামী ১৫ মার্চ শনিবার জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পইন -২০২৫ অনুষ্ঠিত হইবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট