1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শেখ হাসিনা-আ.লীগের বিচার ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া যাবে না-তুষার - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল

শেখ হাসিনা-আ.লীগের বিচার ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া যাবে না-তুষার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া যাবে না। এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক সারোয়ার তুষার।

শুক্রবার (৭ মার্চ) নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পানাম নগর এলাকায় জাতীয় নাগরিক পার্টির পরিচিতি সভা ও ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।

সারোয়ার তুষার আরও বলেন, বাংলাদেশে আমরা অনেক দল দেখছি। একটি দল এমন অত্যচার করল শেষ পর্যন্ত (তাদের নেতা) দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।শুধু শেখ হাসিনা না পুরো একটা দল আন্ডারগ্রাউন্ডে। এটা একটি ঐতিহাসিক ব্যপার বোঝার আছে আমাদের। অন্যান্য আরও যারা রাজনৈতিক দলগুলো আছে তারা নানান ধরনের ধান্ধার মধ্যে আছে। তারা চাঁদাবাজি করছে। তারা জনগণকে হুমকি-ধামকি দিচ্ছে এবং সরকারকে হুমকি দিচ্ছে, নির্বাচন দিয়ে দিতে হবে। নির্বাচন দেওয়া ছাড়া তাদের আর পোষাচ্ছে না।

তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে বলব শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার করতে হবে। কোন কিছুর বিনিময় এটা আমরা ছাড় দিব না।সংস্কার করতে হবে আপনাকে। আপনি শুধু নির্বাচন দেওয়ার জন্য আসেন নাই। শুধু যদি নির্বাচন আয়োজনের জন্য আসতেন তাহলে আপনি তো তিন মাসের মধ্যে নির্বাচন দিয়ে চলে যেতেন।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা মোটামুটি দেড় বছর ক্ষমতায় থাকবেন আপনি।সংস্কার করে যদি না যান তাহলে আপনি নিজেই নিজেকে অবৈধ করে দিলেন।এটা তখন ওয়ান এলিভেনের মত সরকার হয়ে যাবে ।এই জন্য সংস্কার করাটা গুরুত্বপূর্ণ। সংস্কার না করলে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তারা আবার অত্যচার করবে। আমরা এই সকল রাজনৈতিক দলগুলোকে এক বিন্দু বিশ্বাস করি না। যতই মধুর মধুর কথা বলুক আমরা দেখেছি অতীতে তারা কী করেছে। তাদের অতীতগুলো পরিষ্কার। আমরা জনগণের কল্যাণে কাজ করে নতুন বাংলাদেশ গড়তে চাই।

জাতীয় নাগরিক পার্টির (এনএসপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক তুহিন মাহমুদের সভাপতিত্বে দলটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব, যুগ্ম সদস্য সচিব আবদুল্লাহ আল আমিন, ইমন, পারভেজ, মোস্তফা সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এরমধ্যে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের পরিচয় করিয়ে দেন কেন্দ্রীয় মুখ্য সংগঠন তুহিন মাহামুদ।

তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে জানান, সোনারগাঁয়ে জাতীয় নাগরিক পার্টির আনুষ্ঠানিক কার্যক্রম এই ইফতার ও দোয়া মাহফিলের মাধ্যমে শুরু হয়েছে। তিনি বলেন, আমরা জনগণের কল্যাণে কাজ করতে চাই এবং সোনারগাঁয়ে জাতীয় নাগরিক পার্টির কার্যক্রমকে আরও শক্তিশালী করতে সকলের সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করছি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট