1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
স্বেরাচার দোষর কামরুল মেম্বারের রোষনালের কবলে উৎসব সিকদার - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল

স্বেরাচার দোষর কামরুল মেম্বারের রোষনালের কবলে উৎসব সিকদার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ৩২১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
স্বেরাচারী সরকারের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগদান করায় আমার ক্ষিপ্ত হয়েছে এনায়েতনগর ইউপি সদস্য কামরুল হাসান।

এমনকি বৈষম্য বিরোধী আন্দোলনে স্বৈরাচার বিরোধী আন্দোলন করার কারনে আমার বিরুদ্ধে একাধিক মামলাও দেয়া হয়েছে এই কামরুল মেম্বারের ইন্ধনেই। এমনই অভিযোগ করেন গনমাধ্যম কর্মীদের কাছে মাসদাইর গাবতলী এলাকার মাসুদ মিয়ার পুত্র উৎসব সিকদার।

এমনকি, স্বেরাচারী সরকারের অন্যতম গডফাদার শামীম ওসমানের অন্যতম দোষর হিসেবে এনায়েতনগর ইউপি মেম্বার কামরুল হাসানের অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করার কারনে গনমাধ্যম কর্মীদের মিথ্যা তথ্য প্রদান করে নারায়ণগঞ্জের বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল এবং বিভিন্ন পত্র পত্রিকায় মিথ্যা সংবাদও প্রকাশিত করা হয়েছে কামরুল মেম্বারের ইন্ধনেই।

মূলত, স্বেরচারী হাসিনা সরকারের আমলে মাসদাইর গাবতলী এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল কামরুল মেম্বার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হাসিনা সরকারের পতনের মধ্যদিয়ে আমরা নতুন স্বাধীনতার স্বাদ গ্রহন করি এবং স্বেরাচার দোষরদের কবল থেকে মুক্ত হই। কিন্তু এখনো কামরুল মেম্বার তার অপকর্ম চালিয়ে আসছিল। আর আমি উৎসব সিকদার বিভিন্ন অন্যায় ও অপকর্মের প্রতিবাদ করার কারনেই সামাজিকভাবে আমাকে সহ আমার পরিবারের সুনাম নষ্ট করার জন্য কামরুল মেম্বার এ ধরনের ঘৃনিতকাজ সাংবাদিক ভাইদেরকে ব্যবহার করছেন এবং মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করিয়ে আসছেন।

উৎসব সিকদার আরো বলেন, আমাকে যে ধরনের অপবাদে অভিযুক্ত করা হয়েছে যদি সামান্যও জড়িত থাকার প্রমান পাওয়া যায় আমি নিজেই আইনের হাতে নিজেকে সমর্পন করব অন্যথায় কামরুল মেম্বারদের মত দোষরদের মিথ্যা তথ্যে কোন সাংবাদিক ভাই যাতে কারো বিরুদ্ধে ক্রস যাচাই না করে সংবাদ না করার জন্য অনুরোধ করব। কারন, মিথ্যা বানোয়াট এবং মানহানিকর সংবাদ কারো বিরুদ্ধে প্রকাশ করা হলে সামাজিকভাবে সে ব্যাক্তির সুনাম নষ্ট হয়। সে সাথে প্রতিবাদ জানাচ্ছি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়া সংবাদগুলোর।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট