1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় চেম্বার নেতৃবৃন্দের লিফলেট বিতরণ - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল

ফতুল্লায় চেম্বার নেতৃবৃন্দের লিফলেট বিতরণ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জে রমজানে অসাধু ব্যাবসায়ী ও চাঁদাবাজি দমনে লিফলেট বিতরণ করেছে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দরা।

এসময় কোন অসঙ্গতি লক্ষ্য করলে চেম্বারের হটলাইন নাম্বারে অভিযোগ করতে ব্যাবসায়ীদের ও ভোক্তাদের আহ্বান জানানো হয়।

শুক্রবার (৭ মার্চ) নারায়ণগঞ্জ চেম্বারের সহ সভাপতি আবু জাফর ও পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরীর নেতৃত্বে ফতুল্লা বাজারে এই লিফলেট বিতরণ করা হয়।

এদিকে রমজানে নগরবাসীর সুবিধা, ব্যাবসায়ের পরিবেশ ও ব্যাবসায়ী স্বার্থ রক্ষার জন্য হটলাইন নাম্বার চালু করেছে চেম্বার।

বাজারে কোন ব্যাবসায়ী অতিরিক্ত মূল্য দাবী করলে, ব্যাবসায়ীরা সন্ত্রাসী ও চাঁদাবাজির শিকার হলে, ভেজাল পন্য বিক্রি ও কৃত্তিম সংকট তৈরির চেষ্টা করলে চেম্বারের হটলাইন নাম্বারে যোগাযোগের আহ্বান জানিয়েছেন চেম্বারের নেতৃবৃন্দরা। চেম্বারের হটলাইন নাম্বারটি হল : ০১৭৮৮৮০২১২২।

এসময় উপস্থিত ছিলেন ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম, ফতুল্লা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম,ফতুল্লা বাজারের ব্যবসায়ী সালেহ আহম্মেদ নিলু, আশক আলী, ফতুল্লা বাজার সমিতির কোষাধ্যক্ষ রহমতুল্লাহ সহ স্থানীয় ব্যবসায়ীরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট