1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আড়াইহাজারে ইয়াবাসহ স্বেচ্ছাসেবকদল নেতা গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ

আড়াইহাজারে ইয়াবাসহ স্বেচ্ছাসেবকদল নেতা গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের স্বেচ্ছাসেবক দল নেতা শাহীনকে (৩৮) ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৫ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ছোট ফাউসা গ্রামে অভিযান চালিয়ে তাকে ৭২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তিনি একই গ্রামের আনছার আলীর ছেলে এবং ব্রাহ্মন্দী ইউনিয়নের সেচ্ছাসেবক দলের ২৮নং কার্যকরী সদস্য ও ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি প্রার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত শাহীন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাবশালী এমপি নজরুল ইসলাম বাবুর ভাগনি জামাই রবিনের আশ্রয়ে থেকে মাদক বিক্রিসহ নানা অপরাধ কর্মকাণ্ড করে আসছিল। ৫ আগস্টের পর বিএনপির নাম ব্যবহার করে সে বিভিন্ন অপকর্ম লিপ্ত ছিল।

আড়াইহাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ বলেন, শাহীন বিএনপির কেউ না। তিনি বিএনপির সাজার চেষ্টা করছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ বিকেলে শাহীন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে তার বিরুদ্ধে পূর্বের কোনো মামলা নেই।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট