1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
পবিত্র রমজান উপলক্ষে না.গঞ্জ সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে সুলভ মূল্যে পণ্য বিক্রি শুরু - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান

পবিত্র রমজান উপলক্ষে না.গঞ্জ সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে সুলভ মূল্যে পণ্য বিক্রি শুরু

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর হোসেনঃ “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে পবিত্র রমজান উপলক্ষে মাসব্যাপী সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু হয়।

রোববার (৬ মার্চ) সকালে সদর উপজেলা কার্যালয় চত্বরে পল্লী উন্নয়ন ভবনের সামনে মাসব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল মান্নান মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ইউনুস আলী, জেলা ভেটেরিনারি সার্জন ডা. কবির উদ্দিন আহমেদ ও মাজ এগ্রো এর সত্ত্বাধিকারী লিংকন কাজীসহ জেলা ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ইউনুস আলী বলেন, সুলভ মূল্যে জনসাধারণের মাঝে নিত্য প্রয়োজনীয় জিনিস পৌঁছে দিতেই আমাদের এই উদ্যোগ। এই কর্মসূচির আওতায় রমজান উপলক্ষে গরুর মাংসের দাম প্রতি কেজি ৬৫০ টাকা, দুধ প্রতি লিটার ৮০ টাকা এবং ডিম প্রতি ডজন ১১০ টাকায় বিক্রয় করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট