1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ছিনতাইরোধে ব্যবস্থা নেওয়া হবে: হোসিয়ারি সমিতিকে ডিসির আশ্বাস - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান

ছিনতাইরোধে ব্যবস্থা নেওয়া হবে: হোসিয়ারি সমিতিকে ডিসির আশ্বাস

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ হোসিয়ারি সমিতির নবনির্বাচিত কমিটি। মঙ্গলবার (৪ মার্চ) জেলা প্রশাসনের সভাকক্ষে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এসময় জেলা প্রশাসক হোসিয়ারি সমিতিকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

হোসিয়ারি সমিতির সভাপতি বদিউজ্জামান বদু জানান, নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন পয়েন্টে প্রতিনিয়ত ছিনতাইয়ের ঘটনা ঘটছে, যা হোসিয়ারি ব্যবসার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে রমজান মাসকে কেন্দ্র করে ব্যবসায়ীদের ওপর ছিনতাইকারীদের নজর বেড়েছে। এতে আতঙ্কিত হয়ে দূরপাল্লার ব্যবসায়ীরা আসতে ভয় পাচ্ছেন, যা হোসিয়ারি শিল্পের জন্য বড় ধাক্কা হতে পারে।

তিনি আরও জানান, ইতোমধ্যে শহরের উকিলপাড়া, নয়ামটি, করিম মার্কেট ও দেওভোগ এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। এছাড়া নয়ামটি এলাকায় হোসিয়ারি প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তার জন্য দুটি গেট স্থাপনের কাজ চলছে।

জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম হোসিয়ারি সমিতির নেতাদের আশ্বস্ত করে বলেন, “আপনাদের সমস্যাগুলো সম্পর্কে আমি অবগত হয়েছি। ছিনতাই প্রতিরোধসহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।”

সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সভাপতি বদিউজ্জামান বদু, সহ-সভাপতি আব্দুস সবুর খান সেন্টু, সাঈদ আহম্মেদ স্বপন, পরিচালক মো. দুলাল মল্লিক, মো. মিজানুর রহমান, মো. মনির হোসেন, হাজী মো. শাহীন, মো. আব্দুল হাই, মো. মাসুদুর রহমান, মো. পারভেজ মল্লিক, সাইফুল ইসলাম হিরু, মো. নাছির শেখ, আব্দুস সোবহান ও বিল্লাল হোসেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট