1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রূপগঞ্জে জাইদুলের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান

রূপগঞ্জে জাইদুলের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জাইদুল ইসলাম হত্যা মামলার পলাতক আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা পুলিশ ফাঁড়ির সামনে এ কর্মসূচি পালন করেন উপজেলা ছাত্রদল ও এলাকাবাসী।

মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহত জাইদুল ইসলামের মা পুষ্প বেগম, বোন সুচনা, শান্তি, মরিয়ম, মামা নুর মোহাম্মদ, দীল মোহাম্মদ, রূপগঞ্জ উপজেলা যুবদল নেতা শফিকুল ইসলাম ছাত্রদল নেতা হৃদয়, সোহাগ সহ আরও অনেকে।

নিহত জাইদুল ইসলামের মামা নুর মোহাম্মদ বলেন, গত ৫ আগস্ট বিএনপির বিজয় মিছিল শেষে তার কয়েকজন বন্ধু তাকে রূপগঞ্জের সীমানাবর্তী সোনারগাঁয়ের পাকুন্ডা এলাকায় নিয়ে যায়। সেখানে ওই এলাকার লোকজন নিয়ে তাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয় এবং পুকুরে লাশ ফেলে দেওয়া হয়।

হত্যার ঘটনায় সোনারগাঁও থানায় নিহতের মা পুষ্প বেগম বাদী হয়ে মামলা করেন। তবে ছয় মাস অতিবাহিত হলেও পুলিশ রহস্যজনক কারণে আসামিদের গ্রেপ্তার করছে না বলে অভিযোগ করেন স্বজনরা।

মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অবিলম্বে আসামিদের গ্রেপ্তার করা না হলে মহাসড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এর আগে, রূপগঞ্জ উপজেলা ছাত্রদল, যুবদল, ব্যবসায়ী ও এলাকার শত শত নারী-পুরুষ বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা, গোলাকান্দাইল, বলাইখা ও সাওঘাট এলাকা প্রদক্ষিণ করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট