1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
জেলা বিএনপির সমাবেশ সফল করতে সিদ্ধিরগঞ্জে প্রস্তুতি সভা - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান

জেলা বিএনপির সমাবেশ সফল করতে সিদ্ধিরগঞ্জে প্রস্তুতি সভা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
আগামী ২৫ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ জেলা বিএনপির সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক আলোচনা সভা করেছে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি। শনিবার (২২ ফেব্রুয়ারি) রাতে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় এ প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম. এ. হালিম জুয়েল, সহ-সভাপতি ডি. এইচ. বাবুল, অ্যাডভোকেট মাসুদুজ্জামান মন্টু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন, যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন, কামরুল হাসান শরীফ, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, দপ্তর সম্পাদক ডা. মাসুদ করিম, শ্রম-বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, সদস্য ইউসুফ মিয়া, ৩নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম ভূঁইয়া, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী মুন্সি, ৯নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহজাহান, সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিকদার, ১০নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনিস সিকদার, প্রচার সম্পাদক জসিম উদ্দিন, নাজিম উদ্দিনসহ আরও অনেকে।

সভাপতির বক্তব্য মাজেদুল ইসলাম বলেন, আগামী ২৫ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ জেলা বিএনপির সমাবেশ সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট