1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শহীদ মিনার সংলগ্ন অবৈধ চায়ের ও খাবারের দোকান উচ্ছেদ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :
অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান

শহীদ মিনার সংলগ্ন অবৈধ চায়ের ও খাবারের দোকান উচ্ছেদ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জে ফুটপাত খালি ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে শহীদ মিনার সংলগ্ন সকল অবৈধ চায়ের ও খাবারের ভ্রাম্যমান দোকান উচ্ছেদ করা হয়েছে। অভিযানে তিনটি মোটর সাইকেল ও বেশ কয়েকটি অবৈধ ভ্রাম্যমাণ দোকান জব্দ করা হয়। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে জেলা প্রশাসন ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের যৌথ অভিযানে উচ্ছেদ কার্যক্রম চলে। জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আসাদুজ্জামান নূর এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এ সময় আরও উপস্থিত ছিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ফুড এণ্ড স্যানিটেশন অফিসার মো. আলমগীর হিরণ ও জেলা পুলিশের একটি দল।

সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আসাদুজ্জামান নূর জানান, রাস্তার উপর যেসব অবৈধ স্থাপনা রয়েছে, যেমন ভাসমান দোকান-পাট তা উচ্ছেদ করা হয়েছে। শহীদ মিনারের পাশে যে ফুটপাতে অবৈধভাবে ৩০টির ও বেশি দোকান-পাট ও বেশকিছু মালামাল ও অবৈধ পার্কিংয়ে রাখা তিনটি মোটর সাইকেল জব্দ করা হয়েছে।

ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট