1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নানা অনিয়ম ও নির্যাতন বন্ধে শহরে ইউরোটেক্স শ্রমিকদের মানববন্ধন - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :
অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান

নানা অনিয়ম ও নির্যাতন বন্ধে শহরে ইউরোটেক্স শ্রমিকদের মানববন্ধন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জঃ নানা অনিয়ম ও নির্যাতন বন্ধে
শহরে মানববন্ধন কর্মসূচী পালন করেছে ফতুল্লার কুতুবপুরস্থ নয়ামাটির ইউরোটেক্স লিমিটেডের শ্রমিকরা।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী গার্মেন্টস শ্রমিক দলের নেতা রায়হান শরীফের নেতৃত্বে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী গার্মেন্টস শ্রমিক দলের নেতা, সালাউদ্দিন প্রিন্স, সাদিয়া, লীজা, সুমন, হামিদুর রহমান ও ফিরোজ হাওলাদার প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ইউরোটেক্স নিঃ লিমিটেড গার্মেন্টস শ্রমিকদের বেতন দিতে বিলম্ব করায় শ্রমিকরা তাদের বেতনের কথা জানতে চাইলে শ্রমিকদের উপর মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে প্রতিষ্ঠানটির মালিক। এলাকার গুন্ডা বাহিনী দিয়ে শ্রমিকদের হয়রানি ও নির্যাতন করা হচ্ছে। শ্রমিকদের এই হয়রানি বন্ধ না করলে আগামীতে কঠিন থেকে কঠিনতর আন্দোলনের ডাক দেয়া হবে। শ্রমিকদের বেতন খুব দ্রুত পরিশোধ করুন, মিথ্যা মামলা প্রত্যাহার করুন এবং গুন্ডা বাহিনী দিয়ে যদি হয়রানি বন্ধ না করেন তাহলে বিষয়টি গুরুত্বপূর্ণ মনে করে পদক্ষেপ নেয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট