1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নাসিম ওসমান সেতুর নাম মুছে দিল বিক্ষুব্ধ জনতা - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ

নাসিম ওসমান সেতুর নাম মুছে দিল বিক্ষুব্ধ জনতা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ওসমান পরিবারের সদস্য প্রয়াত সাবেক সংসদ সদস্য নাসিম ওসমানের নামে করা ‘বীর মুক্তিযোদ্ধা এ কে এম নাসিম ওসমান ৩য় শীতলক্ষ্যা সেতু’র নাম মুছে ফেলেছেন স্থানীয় বিক্ষুব্ধ জনতা। গত মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে বিক্ষুব্ধ নেতাকর্মীরা সেতুর টোল প্লাজার সামনে জড়ো হয়ে এ সেতুর নাম মুছে ফেলে তারা। এসময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

এ বিষয়ে কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদুল্লাহ মুকুল জানান, “দীর্ঘ ১৫ বছর যাবত ওসমান পরিবার ও তাদের সহযোগীদের হাতে বন্দরে অসংখ্য বিএনপি নেতাকর্মী নির্মম নির্যাতনের শিকার হয়েছে। এ কারণে ক্ষিপ্ত হয়ে বিক্ষুব্ধ নেতাকর্মী এবং সাধারণ জনগণ ‘খুনি শেখ হাসিনার দোসর’ নাসিম ওসমান সেতুর নাম মুছে ফেলে।”

উল্লেখ্য নাসিম ওসমান মেধাবী কিশোর ত্বকী হত্যা মামলার আসামি আজমেরী ওসমানের পিতা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট