1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় গাড়ি ব্যবসায়ীকে অপহরণের চেষ্টাকালে আটক ৩ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী

ফতুল্লায় গাড়ি ব্যবসায়ীকে অপহরণের চেষ্টাকালে আটক ৩

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলায় এক গাড়ি ব্যবসায়ীকে অপহরণের চেষ্টাকালে তিন অপহরণকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। এ সময় অপহরণের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকারও আটক করা হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফতুল্লা থানার পাগলা বাজার ওয়ালটন শোরুম গলিতে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন, ঢাকার দক্ষিণ মুগদার ওয়াবদা গলির মৃত আব্দুল জব্বারের পুত্র ও প্রাইভেটকার চালক শাহাদাত (৪৬), ফতুল্লার পঞ্চবটীর সেলিমের পুত্র হাসান (১৫), ফতুল্লার দাপা ইদ্রাকপুরের মো. শাহালমের পুত্র শাহরুখ (১৬)।

জানা গেছে, পাগলা মুন্সিখোলা এলাকার গাড়ি ব্যবসায়ী সাহাবুদ্দিন মোল্লা সোমবার রাতে তার ব্যবসা প্রতিষ্ঠান সাদিয়া এন্টারপ্রাইজ থেকে বের হয়ে পায়ে হেঁটে পাগলা বাজারে আসেন। খেয়াঘাটের দিকে যাওয়ার সময় একটি প্রাইভেটকারের সামনে পৌঁছালে ৫-৭ জনের একটি দল অস্ত্রের মুখে তাকে জিম্মি করে।

তারা সাহাবুদ্দিন মোল্লার কাছ থেকে তিন লাখ টাকা ছিনিয়ে নেয় এবং জোর করে তাকে গাড়িতে তোলার চেষ্টা করে। কিন্তু সাহাবুদ্দিন চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে এসে প্রাইভেটকার চালকসহ তিনজনকে আটক করে। তবে অপর দুই-তিনজন অস্ত্র উঁচিয়ে পালিয়ে যায় এবং লুট করা টাকা নিয়ে সরে পড়ে।

ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম জানান, এ ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের হয়েছে এবং পলাতক অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট