1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
একজন ক্রীড়াবিদ দেশের সুনাম অনেক বেশি বয়ে আনতে পারে: গিয়াসউদ্দিন - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম

একজন ক্রীড়াবিদ দেশের সুনাম অনেক বেশি বয়ে আনতে পারে: গিয়াসউদ্দিন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, একটি দেশ বা এলাকার উন্নতির জন্য প্রথমেই প্রয়োজন সেই দেশের ছাত্র-যুবকদের সঠিক শিক্ষা ও প্রশিক্ষণ। তিনি বলেন, একজন শিক্ষিত মানুষ যেমন প্রশাসনের দায়িত্ব নিয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে পারে, একজন ক্রীড়াবিদ দেশের সুনাম আরও অনেক বেশি বৃদ্ধি করতে পারে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সিদ্ধিরগঞ্জ প্রগতি সংসদ আয়োজিত প্রগতি ডিগবল টুর্নামেন্টের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গিয়াসউদ্দিন আরো বলেন, খেলাধুলার মাধ্যমে সারা পৃথিবীর মানুষের সাথে বন্ধুত্বের সেতুবন্ধন তৈরি করা সম্ভব। আমাদের দেশের অনেক খেলোয়াড় সারা বিশ্বে পরিচিত। তাদের মাধ্যমে বাংলাদেশের নামও উচ্চারণ হয়।

তিনি বলেন, আমি আশা করি, সিদ্ধিরগঞ্জের বিভিন্ন সমাজকল্যাণ প্রতিষ্ঠান আমাদের ছেলে-মেয়েদের খেলা ধুলার মাধ্যমে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করবে এবং এলাকার সুনাম অর্জন করবে।

এছাড়াও তিনি এ সময় উল্লেখ করেন, আমাদের ছেলে-মেয়েরা যদি খেলার মাঠ পায়, তবে তারা খেলা-ধুলা করবে। মোবাইল ফোন ও অন্যান্য আসক্তির কারণে তারা স্বাস্থ্যবান থাকতে পারে না, তাদের মধ্যে খেলা-ধুলার আগ্রহ কমে গেছে। তাদের ফিরিয়ে আনতে মাঠে নিয়ে আসতে হবে এবং স্থানীয় মানুষকে দর্শক হিসেবে মাঠে আনতে হবে। খেলার মাঠে থাকলে খারাপ চিন্তা করার কোনো সুযোগ নেই।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ প্রগতি সংসদের সভাপতি ও সাবেক কাউন্সিলর জি,এম সাদরিল, সাধারণ সম্পাদক মাইনুদ্দিন, এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট