1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় ক্যালিক্স প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী

ফতুল্লায় ক্যালিক্স প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর হোসেনঃ সদর উপজেলার ফতুল্লার ক্যালিক্স প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে ফতুল্লার শেহাচরস্থ তক্কার মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন ক্যালিক্স প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ লুৎফুন জনীন মিমি।

সকালে শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে জাতীয় সংগীত, পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ, শিক্ষার্থীদের জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মতিনুল ইসলাম মতিনের শুভেচ্ছা বক্তব্যে এলাকার সকল মুরুব্বি, যুবসম্প্রদায় ও সামাজিক ব্যাক্তিত্বদের ধন্যবাদ জানান। তিনি বলেন আপনারা আমার এবং আমাদের স্কুলের অনুপ্রেরণা। আজকে স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সকল সহযোগিতা করার জন্য সকলকে ধন্যবাদ। আরো বক্তব্য রাখেন এই এলাকার বিশিষ্ট রাজনৈতিক ব্যাক্তিত্ব ও সমাজসেবক রুহুল আমিন সিকদার, শিক্ষানুরাগী সমাজসেবক মো. সেলিম মুন্সি, আবুল বাশার।

উপাধ্যক্ষ উম্মে খালেদা লিপির সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন ব্রাইট স্কুলের পরিচালক মাহবুবর রহমান রানা, বিশিষ্ট সমাজসেবক অলিউল্লা খোকন, নজরুল ইসলাম, মজিবুর রহমান, রওশন আক্তার ও নজরুল ইসলাম নজা প্রমূখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট