1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
দুর্বৃত্তদের গুলিতে নিহত মামুনের পরিবারের পাশে নারায়ণগঞ্জ বিএনপি - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম

দুর্বৃত্তদের গুলিতে নিহত মামুনের পরিবারের পাশে নারায়ণগঞ্জ বিএনপি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
দুর্বৃত্তদের গুলিতে নিহত ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক মামুন হোসাইনের পরিবারের পাশে দাঁড়াল জেলা বিএনপি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শনিবার বিকেলে নিহতের বাস ভবনে যান জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। এসময় ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, থানা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক টিপু, থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় মামুন মাহমুদ নিহতের পরিবারকে সান্তনা দিয়ে বলেন, মামুন হত্যাকান্ডের পরপরই আমাদের নেতা তারেক রহমান আমাকে খোঁজখবর নিতে নির্দেশ দিয়েছেন৷ আমি আজ এখানে আমাদের নেতার নির্দেশে এসেছি। আমরা মামুন হত্যাকান্ডের তীব্র প্রতিবাদ জানাই। একই সাথে এই হত্যাকান্ডের সাথে যারা জড়িত তাদের গ্রেপ্তারে প্রশাসনের কাছে অনুরোধ করেছি।
এসময় তিনি দলের পক্ষ থেকে নিহত মামুনের দুই সন্তানের পড়াশোনা ও পরিবারের ভরণপোষণের দায়িত্ব নেন।
পরে সাংবাদিকদের সাথে আলাপকালে মামুন মাহমুদ বলেন, নারায়ণগঞ্জ কে অস্থিতিশীল করার জন্যই মামুন কে হত্যা করা হয়েছে। স্বৈরাচারের দোসররা যে এই কাজ করেছে সেটা স্পষ্ট। কারন সিসি ক্যামেরার ফুটেজে আমরা দেখেছি হত্যাকান্ডের পরপর খুনিরা কোন বাড়িতে প্রবেশ করেছে। প্রশাসন তদন্ত করলেই সবকিছু বেড়িয়ে আসবে৷

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট