1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যা - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম

ফতুল্লায় স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৮০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লায় বাসা থেকে ডেকে নিয়ে স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুন হোসাইনকে (৪০) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ভোর রাত সাড়ে চারটার দিকে ফতুল্লা মডেল থানার পূর্ব লালপুর (পাকিস্তান খাদঁ) এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে তাকে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

নিহত মামুন হোসাইন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। তার ইট বালু সিমেন্টের ব্যবসা রয়েছে। তিনি ফতুল্লা পূর্ব লালপুর (পাকিস্তান খাদ) এলাকার মৃত সমন আলীর পুত্র।

নিহতের পরিবারের দাবি, আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন হাজীর দুই পুত্র আক্তার ও সুমন এ হত্যার সঙ্গে জড়িত। বেশ কয়েক মাস ধরেই আক্তার ও সুমন নিহত মামুনকে হুমকি দিয়ে আসছিলেন।

নিহত মামুনের বড় ভাই আমজাদ জানান, মামুন বাসায় ঘুমিয়ে ছিলেন। তাকে কে বা কারা বাসা থেকে ডেকে নিয়ে রেললাইন সংলগ্ন মামুনের মালিকানাধীন ‘মা-বাবার দোয়া’ নামের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে নিয়ে যায়। সেখানেই মামুনকে গুলি করে পালিয়ে যায় ঘাতক চক্র। গুলির শব্দ শুনে তিনি বাসা থেকে বের হয়ে দেখতে পান ব্যবসা প্রতিষ্ঠানের সামনেই পড়ে আছে মামুনের নিথর দেহ। পরে পরিবারের সদস্যদের সহযোগিতায় খানপুর হাসপাতালে নিয়ে আসা হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।

আমজাদের দাবি, আলাউদ্দিন হাজীর দুই পুত্র আক্তার ও সুমন বাহিনীই এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। বেশ কয়েক মাস ধরেই মামুনকে হত্যার হুমকি দিয়ে আসছিল এই চক্রটি।

তিনি জানান, আজাদ নামের এক ছেলে নিহত মামুনের অফিসের ভেতর ঘুমায়। আজাদ তাকে জানিয়েছে যে, গুলির শব্দ শুনতে পেয়ে তাকিয়ে দেখে দুটি ছেলে দৌড়ে কোতালেরবাগ এলাকার দিকে চলে যাচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট