1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন কর্মীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২৩ মে ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে সর্বত্র ডাকাত আতংক! বার প্রাঙ্গণে বিশৃঙ্খলা, সর্বত্র সমালোচনা—ক্ষুব্ধ আইনজীবীরা ফতুল্লায় ঝুট নামানোক কেন্দ্র করে বিসিকে উত্তেজনা! পুলিশের হস্তক্ষেপে শান্ত স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন ইসলামী যুব আন্দোলন সামাজিক অস্থিরতা রোধে প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে-মাও.জব্বার ত্বকী হত্যার বিচারের দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে ‘ত্বকী সমাবেশ’ অনুষ্ঠিত নারী আইনজীবিকে হেনস্থা করলেন টিপু! হকার উচ্ছেদেও কমছে না শহরের যানজট? শহরে যুবলীগের গোপন বৈঠকে পুলিশের হানা, আটক ৩ মাদকের আধিপত্য নিয়ন্ত্রণ নিয়ে রূপগঞ্জে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষ ও গুলি

বন কর্মীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৮১ বার পড়া হয়েছে

মােঃ জাহিদ হোসেনঃ টাঙ্গাইলের ঘাটাইলে বনকর্মীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দিনাজপুরে মানববন্ধন কর্মসূচি পালন শেষে স্মারকলিপি প্রদান করেছে বনকর্মীরা।
রবিবার (২ ফেব্রুয়ারি ২০২৫) দুপুরে দিনাজপুর সামাজিক বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ের সামনে বাংলাদেশ ডিপ্লোমা বন পরিষদ, দিনাজপুর সামাজিক বন বিভাগের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন কর্মসূচি পালন শেষে দিনাজপুর বিভাগীয় বন কর্মকর্তার মাধ্যমে বন ও পরিবেশ উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রধান করেন তারা।
স্মারকলিপিতে অবিলম্বে হামলাকারী সন্ত্রাসি ও ভূমিদস্যুদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জানানো হয়। দিনাজপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদানের সময় দিনাজপুর সামাজিক বন বিভাগের ফরেস্ট রেঞ্জার মোঃ আব্দুল মান্নান, ফরেস্টার মোঃ শরিফুল ইসলাম হেলালসহ বনবিভাগের অন্যান্য বনকর্মী উপস্থিত ছিলেন।
গত ৩০ জানুয়ারি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার নিয়ন্ত্রণাধীন বন বিভাগের একটি রেঞ্জে বনকর্মীদের উপর একদল সন্ত্রাসী হামলা করে। এই হামলায় ওই রেঞ্জের ১৫ জন বন কর্মকর্তা ও বনকর্মী আহত হন। তারই প্রতিবাদে দিনাজপুরে বন বিভাগের কর্মীরা এই প্রতিবাদ কর্মসূচি পালন করে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট