1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
’গুম, খুন, লুটপাট ও অর্থপাচারে জড়িতদের দ্রুত গ্রেফতার করতে হবে - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম

’গুম, খুন, লুটপাট ও অর্থপাচারে জড়িতদের দ্রুত গ্রেফতার করতে হবে

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান বলেছেন, “আওয়ামী দুঃশাসন আমলে যারা গুম, খুন, লুটপাট এবং দুর্নীতিতে জড়িত ছিল, তাদের অনেকে এখনো বহাল তবিয়তে আছে। জুলাই গণহত্যায় যারা জড়িত ছিল, তাদের অনেকে এখনো গ্রেফতার হয়নি। দ্রুত তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।”

শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে বান্টি বাজারে আড়াইহাজার উপজেলার দুপতারা ইউনিয়ন জামায়াতের আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুহাম্মদ হাফিজুর রহমান আরও বলেন, “বিগত ফ্যাসিস্ট আমলে গুম হওয়া অনেকেই এখনো ফিরে আসেনি। গুম হওয়াদের পরিবারের সদস্যরা এখনো তাদের ফিরে পাবার আশা নিয়ে অশ্রু ঝরাচ্ছে, শহীদদের রক্তের দাগ এখনো শুকায়নি, আহতরা এখনো হাসপাতালে কাতরাচ্ছে। অথচ এত অপরাধ করার পরেও ফ্যাসিস্টদের সহযোগীরা সবাই এখনো গ্রেফতার হয়নি। তাদের দ্রুত বিচারের আওতায় না আনলে, তারা আবারও গুম-খুনের রাজত্ব কায়েমের অপচেষ্টা চালাবে।”

দুপতারা ইউনিয়ন আমীর মোহাম্মদ কামাল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা কর্ম পরিষদ সদস্য, সাবেক ছাত্রনেতা অধ্যাপক গিয়াস উদ্দিন মাসুদ, দুপতারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ইলিয়াস আলী মোল্লা, মাওলানা আশরাফুল ইসলাম, আড়াইহাজার উত্তর উপজেলা আমীর মাওলানা মনিরুল ইসলাম, আড়াইহাজার দক্ষিণ উপজেলা আমীর মাওলানা হাদিউল ইসলাম, ইসলামী ছাত্র শিবিরের নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি আকরাম হোসাইন এবং মোতাহার হোসাইন প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট